Sabar Sangbad

Sabar Sangbad

Share

03/06/2026

বিশ্ব সাইকেল দিবসে বালুরঘাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতায় বার্তা

03/06/2026

মানিকচক হাসপাতালে স্বচ্ছতা অভিযানে নামলেন বিধায়ক।

ঝাঁটা হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিছন্ন করতে শুরু করেন মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মন্ডল। স্বচ্ছতা অভিযানে বিধায়কের সঙ্গে হাতে হাত মিলিয়ে নামেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভীক শংকর কুমার, বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ মন্ডল সহ অনেকেই। হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি করেন বিধায়ক। নিজের হাতে বৃক্ষরোপণ করে গাছে জল দেন। আগামীতে সমস্ত সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় মায়ের নামে একটি গাছ অভিযানে নামবেন। এই উদ্যোগে বেশ আপ্লুত এলাকাবাসী।

03/06/2026

গাজোলে অন্নপূর্ণা যোজনার সূচনা, উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছল মাসিক ৩ হাজার টাকার সহায়তা

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু, গাজোলে উপকৃত ১০ হাজারেরও বেশি উপভোক্তা

মালদার গাজোল ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি। বুধবার দুপুর২ টা নাগাদ গাজোল ব্লক ক্যাম্পাসের ধরণীধর সরকার অতিথি নিবাসের হলরুমে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যস্তরের মূল কর্মসূচির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক, গাজোল ব্লকের বিডিও, উৎকর্ষ বাংলার আধিকারিক অমিত হালদার, জয়েন্ট বিডিও-সহ প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার উপভোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা।জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাজোল ব্লকে প্রথম পর্যায়ে মোট ১০ হাজার ৫২৪ জন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে এলাকার বহু পরিবার, বিশেষ করে মহিলারা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই ধরনের জনমুখী প্রকল্প চালু করা হয়েছে। উপভোক্তাদের মুখে এদিন খুশির ঝলকও দেখা যায়। অনেকেই জানান, এই আর্থিক সহায়তা তাদের সংসার চালাতে এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্নপূর্ণা যোজনার এই আর্থিক সহায়তা কর্মসূচি শুরু হওয়ায় গাজোল ব্লকের উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের আশা, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।