SUNNI KIDS FORUM

SUNNI KIDS FORUM

Share

01/05/2026

মোস্তফা শব্দটি শানে রেসালাতে সঠিক শব্দ নয় - আল্লামা ইমাম হায়াত

অজ্ঞতা বশতঃ
অনেকে ভালো হৃদয়ে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাণে মোস্তফা শব্দটি ব্যবহার করেন। নিয়ত ভালো হলেও ভালোবেসে ব্যবহার করলেও শাণে রেসালাতে এটা সঠিক শব্দ নয়। মোস্তফা শব্দটি শাণে রেসালাতের হাকীকত বুঝতে অক্ষমতা। মোস্তফা মানে বাছাইকৃত বা মনোনীত বা সিলেক্টেড যা শাণে রেসালাতে ঈমানের সাথে অসংগতিপূর্ণ। আমাদের প্রিয়নবী দশ জন থেকে বাছাইকৃত একজন নন, আমাদের প্রাণাধিক প্রিয়নবী আল্লাহতাআলার জাতে পাকের অতুলনীয় নুর যিনি সৃষ্টিগতভাবেই
আল্লাহতাআলার নুর ও সকল নবী রাসুল আলাইহিমুস সালামগণেরও নবুওয়াত রেসালাত কামালাতের উৎস। কোনো চিরন্তন সত্য প্রাকৃতিক সত্য বাছাইকৃত হয় না, এমনকি মাতাপিতাকেও ইচ্ছা করলেই বাছাই করে যাকে ইচ্ছা মনোনীত করা যায়না। আমাদের প্রাণাধিক প্রিয়নবী সব সৃষ্টির অস্তিত্বের উৎস এবং সব সৃষ্টির আগে থেকেই সময় ও স্থান সৃষ্টির আগে থেকেই আল্লাহতাআলার নুর রহমত তাজাল্লি ও রেসালাত হিসেবে বিরাজমান ছিলেন আছেন থাকবেন যিনি বাছাইএর উর্ধে অদ্বিতীয় অতুলনীয় এবং আল্লাহতাআলার সকল গুন জ্ঞান মহাসত্তার সাথে চির যুক্ত চির একাকার।
-ইমাম হায়াত,
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট।

19/08/2024

আমি কে ? মানবিক মানুষ !
তুমি কে ? মানবিক মানুষ !
আমরা কে ? মানবতার বিপ্লব !
জীবন কার ? যার যার !
মালিক কে ? দয়াময় স্রষ্টা !
মুক্তির উৎস কে ? প্রাণাধিক প্রিয়নবী !
শত্রু কে ? এক গোষ্ঠীর রাষ্ট্র !
খুনি কে ? স্বৈরদস্যুতন্ত্র !
অপরাধ কি ? একক গোষ্ঠীবাদি অপরাজনীতি !
মুক্তির কোন নীতি ? মানবতার রাজনীতি !
রাষ্ট্র কার ? সব মানুষের !
সম্পদ কার ? সব মানুষের !
দুনিয়া কার ? সব মানুষের !
বাঁচার উপায় কি ? মানবতার রাষ্ট্র !
=========
- #ইমাম_হায়াত ( Imam Hayat )
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution
.

18/07/2024

মহররম মাস আনন্দ উল্লাসের মাস নয়,
মুমিনদের জন্য শোক ও শপথের মাস।
মিথ্যার বিরুদ্ধে সত্যের চিরস্থায়ী বিজয় দশ'ই মহরম,
দশ'ই মহররম ঈমানী শোক ও মহান শাহাদতে কারবালার লক্ষ বাস্তবায়নের ঈমানী শপথের মাস।

Allama Imam Hayat

Want your place of worship to be the top-listed Place Of Worship in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chittagong