The Press Insight
'মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এই মাননীয় কথাটাকে কি আমরা বাদ দিতে পারি না? -বিএনপির মহাসচিব
#বিএনপি #বিএনপিনেতা #মির্জাফখরুল #মির্জাফখরুলইসলাম
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনাল ২০২৫: ভয়েস অব ডেমোক্রেসি- রিথিংকিং বাংলাদেশ’ শীর্ষক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতাটির আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’।
গণতন্ত্রের চর্চা ছাড়া একটি দেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হতে পারে না—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিন্নমতকে দমন নয়, বরং তার প্রকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “তর্ক-বিতর্ক ও মতের অমিল গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একমতের বাইরে থাকা মানেই শত্রুতা—এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। যে কাউকে স্বীকৃতি দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে গণতন্ত্র এগোবে না।
Click here to claim your Sponsored Listing.