Hello Bangladesh
07/14/2026
একেই বলে রাজনৈতিক শিষ্টাচার ও সন্মান প্রদর্শন। যারা এ ব্যাপারেটাকে প্রশ্নবোধক করতে চান; আসলে তারা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে পরিচিত নন। রাজনৈতিক নেতাদের মধ্যে আদর্শগত ভিন্নতা থাকবে- এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্ত সহাবস্থান গণতন্ত্রের সৌন্দর্য। নাহিদ ও হাসনাতের জাতীয় পার্টির নেতার বাড়িতে অবস্থান করার মধ্যে দোষের কিছু দেখি না।
জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়িতে রাতযাপন করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি।
চট্টগ্রামে ত্রাণ দিতে এসে বাঁশখালীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বাঁশখালীর সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়িতে রাতযাপন করেন তারা।
রোববার রাতে বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ প্রদান শেষে তারা নেতাকর্মীদের নিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়িতে উঠেন। সেখানে ডিনার করেন এবং রাতযাপন করেন। তবে মাহমুদুল ইসলাম চৌধুরী ওই রাতে তার গ্রামের বাড়িতে ছিলেন না।
এদিকে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আন্দোলন করেছিল এনসিপিসহ সমমনা দলগুলো। সেই জাতীয় পার্টি নেতার বাসাতেই নাহিদ-হাসনাতের ডিনার এবং রাতযাপনের বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
যদিও এনসিপির স্থানীয় নেতারা বলছেন, সেটা যে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি তা নাহিদ-হাসনাতরা জানতেন না। মাহমুদুল ইসলাম চৌধুরীর আমেরিকা প্রবাসী এক ভাইয়ের সঙ্গে এনসিপি নেতাদের সম্পর্ক রয়েছে। তার সুবাদেই এনসিপি নেতারা ওই বাড়িতে উঠেছিলেন।
মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে। তাদের বাড়িটি মিয়াবাড়ি হিসেবে পরিচিত।
এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম-৮ আসন থেকে গত নির্বাচনে এনসিপি থেকে সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল হাসান আরিফ যুগান্তরকে বলেন, মাহমুদুল ইসলাম চৌধুরীর নিউইয়র্ক প্রবাসী ভাই রায়হানুল ইসলাম চৌধুরীর সঙ্গে তাদের নেতাদের সম্পর্ক রয়েছে। রায়হান পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। তার বাড়ি হিসেবেই গেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তবে সেটা যে জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি সেটা তারা জানতেন না।
এ প্রসঙ্গে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বাড়িটি তার একার নয়। তাদের ৬ ভাইয়ের বাড়ি এটা। নিউইয়র্ক প্রবাসী তার এক ভাইয়ের সঙ্গে এনসিপি নেতাদের সম্পর্ক বা যোগাযোগ আছে। তার সঙ্গে কথা বলেই এনসিপি নেতারা তাদের গ্রামের বাড়িতে উঠেছিলেন এবং রাতযাপন করেছেন।
07/14/2026
Right ✅️
07/13/2026
যেসব মানুষের এত চুল্কানি তারা এখনো বসে আছে কেন না গিয়ে?
হাসনাত নাহিদ রা ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিল চট্টগ্রামে বন্যাকবলিত মানুষদের পাশে।। দিন রাত এক করে, কাদা মাটির রাস্তা, কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি, উপেক্ষা করে ঘুরলেন মানুষের দুয়ারে দুয়ারে।। মানুষকে কি কি সংকটে ভুগছে তাদের সমস্যাগুলো মানুষের কাছে গিয়ে জানার চেষ্টা করলেন।। বন্যার সময়ে এবং বন্যার পরবর্তী সময়ও তাদের সাহায্য করার আশ্বাস দিলেন।।
পরিশ্রান্ত দেহ আর কতোটা মানে!! তারা ও মানুষ তাঁদের ও ঘুম পায়, ক্ষুদা পায়।। ক্লান্ত শরীর নিয়ে হাসনাত ঘুমিয়ে পড়লো ট্রাকের উপরে।। তবুও কিন্তু থেমে নেই তাদের লড়াই।। হাসনাত আব্দুল্লাহর এই ঘুমিয়ে পড়া নিয়ে ও দেখলাম একদল মানুষের টিটকারীর শেষ নেই।।
কেউ বলছে --- টাকা তুলবি না এবার?? কেউ বলছে -- ট্রাক ভরা খাবার কোথায়?? ট্রাক ভরা তো মানুষ দেখি।। আবার কেউ কেউ বলে -- নাটকের শেষ নাই, ফুটেজ খাইতে গেছে, গাঁ-- জা একটু বেশি টানছে, সাহায্যে করতে গেলে ঘুমাতে কেনো হবে??
মানে ভাইরে ভাই এইসব মানুষ গুলা কোন টাইপের ট--ক্সি--ক ভাবুন তো।। এরা ঘরে বসে বসে কত আরাম দেখছে।। এরা ঘরে কেন বসে আছে এরাও পারতো তো একটু ফুটেজ খাইতে যাইতে।। এরা কয়জন মানুষকে সাহায্য করেছে?? হাসনাতরা তাও ফুটেজ খাইতে যাক আর যাই করতে যাক মানুষকে সাহায্য করছে।। তোরা কয়জনরে সাহায্য করছিস ভাই?? 🙄🙄
#চট্টগ্রাম #বন্যা
07/13/2026
Good 👍
07/13/2026
🤲🤲🤲
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃ/তে/র সংখ্যা বেড়ে ৩৩
07/13/2026
হে মাবুদ তুমি রহম করো সকলকে
07/13/2026
কিসের সংশোধন? আমরা নতুন সংবিধান চাই।
07/13/2026
দফা এক দাবি এক।
মিলনের পদত্যাগ।✊🏻
“কমনসেন্স ইজ ভেরি আনকমন…”
এরকম বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এইচ এসসি পরীক্ষা স্থগিত না করে শিক্ষামন্ত্রী অনেকটা গায়ের জোরেই নিয়েছেন!
তিনি তার স্টাইলে বলেছেন, “আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের সঙ্গে যোগাযোগ করছি। একটুপর আবার বসবো।”🧐
কি অদ্ভুত কথা!
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা-জলাবদ্ধতার বিপর্যস্ত অবস্থা দেখেও মাথা কাজ করছে না? কি করা উচিত? কি করতে হবে?
একটি পত্রিকার খবরে দেখলাম, আন্তঃশিক্ষা শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন,
“সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা রাত পর্যন্ত চিন্তাভাবনা করেছি পরীক্ষা স্থগিত করার। কিন্তু জেলা ও উপজেলা প্রশাসন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের থেকে আমরা সাড়া পাইনি, তারা পরীক্ষা নিতে পারবে বলে রীতিমতো চাপ দিয়েছে।”😳
কয়েক ঘন্টা আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের অন্তর্গত পাঁচ জেলায় ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অথচ ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় বন্যা, জলাবদ্ধতা, বিদ্যুৎ বিপর্যয়, দুর্ভোগ দেখেও মুরুব্বিরা সিদ্ধান্তহীনতায়!
এইচ এস সি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এই পরীক্ষার সাথে জড়িয়ে আছে ছাত্রছাত্রীদের স্বপ্ন,পরিবারের স্বপ্ন, বাবা-মায়ের স্বপ্ন ।
কদিন পরে তাদের রেজাল্টে নাম্বার খারাপ আসলে কি সেখানে এই প্রাকৃতিক বিপর্যয়ের কথা লেখা থাকবে?
বুয়েট -মেডিকেলের ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে কম নম্বরের জন্য যদি আবেদনই না করা যায় এর দায় কে নেবে?
বর্তমান সরকারকে কি অজনপ্রিয় করতে চাচ্ছে কোন মহল ?
কমনসেন্স বলে ইংরেজিতে যে শব্দটি আছে তার বাংলা ব্যখ্যা” সাধারণ জ্ঞান এবং বাস্তব বিচারবুদ্ধি”
কিন্তু বাংলাদেশে সরকারি এবং অনেক ক্ষেত্রে মন্ত্রী পর্যায়ে
“কমনসেন্স ইজ ভেরি আনকমন…”
ড. কনক সরওয়ার
১৩ জুলাই ২৬
07/13/2026
Agree 💯 👍
Click here to claim your Sponsored Listing.