Manir

Manir

Share

12/23/2023

ইদানিং ফেসবুক খুললেই দেখছি আমার অনেক বাঙালী ভাইবোনেরা খুব সুন্দর করে গুছিয়ে আল্লাহর নামে শুরু করছেন অনলাইন ডিজিটাল বিজনেস বক্তব্য। বক্তব্যের মাঝে একাধিকবার বলছেন “ আলহামদুলিল্লাহ”। শুরুতেই জানাতে ভুলছেন যে আমেরিকায় উনার একটা সুন্দর পরিবার আছে, উনি নিজে বা উনার স্বামী একটা ভালো চাকরী করছেন এবং পাশাপাশি এই বিজনেস করে উনি এখন স্বাবলম্বী। এগুলো দেখে বিটিভির সেই পুরাতন ডকুমেন্টরী মনে পড়ে যায়, “ রংপুরের আমেনা লেবু চাষ করে এখন স্বাবলম্বী”। আমেনার তো তবুও লেবু ছিলো, কিন্তু আপনার বিজনেস কি সেটা তো বলছেন না।
মেনে নিলাম যে আপনার বিজনেসটা খুব ভালো। কিন্তু জিনিসটা কি? আপনি যদি এই বিজনেসে ভালো করে থাকেন, এবং মানুষকে এই বিজনেসে এনে অন্যের উপকার করতে চান তাহলে খোলোসা করে বলছেন না কেনো? শাড়ী কাপড় বিক্রি করা আপুদের মতো “ সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ্যা ওয়াও” বলে তারপর জিনিসটা কি সেটাতো দেখাবেন, নাকি? ফেসবুক লাইভ করে আপনার বিজনেস বোঝাতে পারেন, মানুষের কৌতুহলের জবাব দিতে পারেন, কিন্তু সেটা না করে আল্লা খোদার নাম নিয়ে ইনবক্সে- চিপাচাপায় ডাকেন কেনো?
সেই যে মুরগী ধরার পুরাতন কৌশল, কিছু চাল-গম মুরগীর সামনে ছড়িয়ে দিয়ে আয় আয় তি তি করতে করতে মুরগীকে কাছে ডেকে খপ করে ধরে ফেলার কৌশল! আপনারাও তো সেই একই কৌশল ব্যবহার করছেন। জিনিসটা ভালো কিছু হলে, অন্যের উপকার করার সদিচ্ছা থাকলে ছল-চাতুরী বাদ দিন, সরাসরি আপনার বিজনেস, বিজনেসের কৌশল, ইনভেস্টের পরিমাণ, প্রডাক্ট ইত্যাদি ব্যাখ্যা করে মানুষকে বোঝান। আমার ভালো লাগলে হয়তো আমিও করতে পারি আপনার এই বিজনেস।
মোহাম্মদ নাজমুল হোসাইন
আমেরিকা অভিবাসী
আমি আরও একটু বলতে চাই - আমি এরকম অনেক দেখার পর একজন ভদ্রলোককে বার্তা পাঠালাম যে আমি করতে চাই, পণ্য কি
সে আমার ই- মেইল ঠিকানা পাঠাতে বললেন ।
আমি কথামতো ই - মেইল ঠিকানা দিলাম , তারপর সে উদাও হয়ে গেলো , আমি জানি আমার ই - মেইল ঠিকানা দিয়ে কিছু করতে পারবে না ।আমার মনে হয় প্রতারণার আরেক নতুন ফাঁদ,
এই ধরনের ভদ্রলোককে ব্যক্তিগত তথ্য দিবেন না , তাহলে নিজে নিজে মুরগী হয়ে যাবেন ।
ধন্যবাদ সবাইকে 🙏

Want your public figure to be the top-listed Public Figure in Bristol?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Bristol, CT
06010