grameentv.com

grameentv.com

Share

10/26/2024

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জলাবদ্ধ সাড়ে চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানী পাড়া ও লাউতারা গ্রামের সাড়ে চারশ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে জলাবদ্ধ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান মোড়ল, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, সদস্য সচিব মন্টু প্রমুখ।

Want your business to be the top-listed Media Company in Anchorage?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

1330 Huffman Road
Anchorage, AK
99515