Freelancer Jobayer
06/12/2022
🔰বিদআত কি?
ইবাদতের ক্ষেত্রে সওয়াব এর উদ্দেশ্যে এমন সব আমল করা যা রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর সাহাবীরা করেনি, তা-ই হলো বিদআত
🔰এই ক্ষেত্রে অনেকে উপাদান এবং ইবাদাতকে মিক্স করে ফেলে,
উপাদান এবং ইবাদত দুইটা আলাদা জিনিস:
🔹উপাদানে পরিবর্তন করলে গুনাহ হবে না।
উদাহরণস্বরূপ: আপনি বাটা কোম্পানির জুতাও পড়তে পারেন অথবা এপেক্স কোম্পানির জুতাও পড়তে পারেন, এতে কোন সমস্যা নেই।
🔹ইবাদতের মধ্যে সাওয়াবের উদ্দেশ্যে নতুন কিছু প্রবেশ করালে তা বিদআত হবে।
উদাহরণস্বরূপ: সিজদাহ করা ভালো তাই বলে আপনি নামাজে একসাথে তিনটা সিজদা করতে পারবেন না।
শরীয়তের নতুন কিছু ঢুকানোর ব্যাপারে হাদিস ⬇️
🔶 রাসূলুল্লাহ সাঃ বলেছেন:
যে ধর্মীয় কাজে এমন কিছুর অনুপ্রবেশ ঘটাবে যা তাতে নেই (অর্থাৎ দলিলবিহীন) তা পরিত্যাজ্য (অর্থাৎ তারা গ্রহণযোগ্য নয়)।
📜সহিহ বুখারী: ২৬৯৭
*** হাদিসের মান: সহিহ🟩
🔰 বিদআতের পরিণতি:
🔶বিদআতিকে আশ্রয়দানকারী ও বিদআত উদ্ভাবণকারীর উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের লানত। আল্লাহ তাঁর কোন নফল ও ফরয ইবাদত কবূল করেন না।
📜বুখারী: ৩১৭২
*** হাদিসের মান: সহীহ 🟩
🔶দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ। প্রতিটি বিদআতই ভ্রষ্টতা।
📜মুসলিম: ৮৬৭
*** হাদিসের মান: সহীহ🟩
🔶আল্লাহ বিদআতীর তওবা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখেন (গ্রহণ করেন না), যতক্ষণ পর্যন্ত সে তার বিদআত বর্জন না করেছে।
📜 হাদিস সম্ভার: ১৪৬
*** হাদিসের মান: সহীহ🟩
🔶বিদআতিরা হাউজে কাউসারের পানি পান করতে গেলে রাসূলুল্লাহ (সাঃ) তাদেরকে বলবেন: “দূর হও, দূর হও।যারা আমার পরে (দ্বীনে) রদ-বদল করেছে।
📜মুসলিম (ইফা:): ৫৭৬৮
*** হাদিসের মান: সহীহ 🟩
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |