Mamunur Rashid Rafat
07/01/2026
অভিমান করে হলেও চিঠি দিও—
যেন প্রত্যুত্তরে বলতে পারি, ''ভালোবাসি।'
|| আকুল মন ||
07/01/2026
বই আর বউ ছাড়া জীবন অচল। বউ যেমন লাগে বইও তেমন লাগে। এ কারণেই বোধহয় সবসময় বই কাছে টেনে নেয়। এবারের অবসর সময়ে পড়া হয়েছে বেশ কিছু বই। হয়তো খানিকটা হলেও কারো উপকারে আসতে পারে। সে চিন্তা করেই বইয়ের তালিকা দেয়া যায় কি না ভাবা। ভাবলাম দেয়াই যাক তালিকা। তাই দিচ্ছি,
১. অপুর জঙ্গল রহস্য
২. সোনারগাঁও: অন্তরে বাহিরে রূপকথা
৩. আল্লাহর পথে যা অপরিবর্তনীয়
৪. আমাদের নবিজি
৫. প্রতীক্ষা
৬. তিথিডোর
৭. চর্যাপদ
৮. জোড়াতালির সংসার
৯. নামাজে মনোযোগ বাড়ানোর উপায়
১০. নিজের পায়ে দাঁড়াও
১১. আরব সাহিত্যিকদের জবানে ইসলামি সাহিত্য
১২. তুমি আমার কাঠগোলাপ
১৩. তোমার নামেই মেঘের রঙ
১৪. Al muqaddimah(১০-১৫ পৃষ্ঠা পড়েছি)
১৫. ট্রেজার আইল্যান্ড(চলমান)
বইকে জীবনের সঙ্গী বানানো গেলে অনেকটা সময়ই একাকিত্বের অভাববোধ কেটে যায়। তাহলে সঙ্গী বানাতে দোষ কোথায়?
07/01/2026
সুন্দর শব্দ আর কথার ফুলঝুরির মিশেলে দুটো বই—
'তুমি আমার কাঠগোলাপ', 'তোমার নামেই মেঘের রঙ'।
|| অভিমত ||
07/01/2026
ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দেয়—
পৃথিবীটা চিরদিনের নয়।
|| ক্ষণস্থায়ী দুনিয়া ||
Click here to claim your Sponsored Listing.