Rubel.Ksa

Rubel.Ksa

Share

19/04/2026

চাকরিরত অবস্থায় নারী কনস্টেবল পুঁজা দাসের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন সম্রাট। ৬ মাস আগে তারা পারিবারিকভাবে রেজিস্ট্রি বিয়ে করেন, আর সামনের মাসে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল।সম্রাটের মামা বলেন, বিয়ের পর থেকে সম্রাট পরিবারের জন্য কোনো টাকা দিতেন না, সম্রাটের স্ত্রী সব টাকা নিয়ে নিতো।সহকর্মীদের কাছ থেকে জানা যায়,তাদের মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই মধ্যে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন সম্রাট।

বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল, আর গতরাতে সেই বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়া হয়। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সম্রাট। শেষ পর্যন্ত হতাশা থেকে নিজের মাথায় গু/লি করে তিনি আ/ত্মহ/ত্যা করেন।

ছেলের মৃত্যুতে বাবার আহাজারি ছিল হৃদয়বিদারক যে ছেলেকে নিয়ে এত স্বপ্ন ছিল, যার চাকরিতে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, সেই ছেলেকেই হারালেন অকালে।এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় ভালোবাসা, বিশ্বাস আর মানসিক কষ্ট কখনো কখনো একজন মানুষকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে।

Want your business to be the top-listed Media Company in Dammam?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dammam
8051129