Goal post-er Goppo
26/04/2025
বিরাট একটা ফাটাফাটি অইবু
19/04/2025
এইভাবেও ফিরে আসা যায়
হান্সি ফ্লিক দ্যা মাস্টারমাইন্ড
18/04/2025
শুভ জন্মদিন
কি ফিরে আসাটাই না হল
বার্সা ফ্যান অনেকদিন মনে রাখতে বাধ্য
17/04/2025
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অলিম্পিক লিওন—ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ছিল এক অবিস্মরণীয় রাত। প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ার পর এই ম্যাচটি ছিল ফাইনালের টিকিটের লড়াই। শুরু থেকে ইউনাইটেড দারুণ ছন্দে ছিল। মাত্র ১০ মিনিটেই উগার্তে মাঝমাঠ থেকে কেটে নেওয়া বলে দুর্দান্ত ফিনিশে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ডালোত নিজের চেনা ধাঁচে overlapping রান দিয়ে ২-০ করেন। দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন ৪-২, ইউনাইটেড অনেকটাই নিয়ন্ত্রণে।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্রনাট্য। লিওন ঘুরে দাঁড়ায়। প্রথমে টলিসো দুর্দান্ত এক গোল করে ম্যাচে ফেরেন। এরপর ট্যাগলিয়াফিকো হেডে ২-২ করে ফেলেন, আর দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় 4-4। এই উত্তেজনার মধ্যেই ৮৯তম মিনিটে টলিসো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, লিওন নামে ১০ জনের দলে।
৯০ মিনিট শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই আসে নাটকীয়তার চূড়ান্ত অধ্যায়। অতিরিক্ত সময়ের শুরুতেই রায়ান চেরকি অসাধারণ ড্রাইভে ইউনাইটেডের জাল কাঁপান, এরপর পেনাল্টি থেকে লাকাজেত গোল করে লিওনকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন—দুই লেগ মিলিয়ে তখন ৬-৪। তখন মনে হচ্ছিল, ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের স্বপ্ন বুঝি ভেঙে যাচ্ছে।
কিন্তু ইউনাইটেড যেন ঠিক এই জায়গা থেকেই রূপকথা লেখা শুরু করে। ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে ৬-৫ করেন, তারপর তরুণ মেইনু দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান—৬-৬! ওনানা একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে ইউনাইটেডকে ম্যাচে রাখেন। অতিরিক্ত সময়ের শেষ কসেমিরোর দুর্দন্ত পাশ হয়ে হ্যারি ম্যাগুয়ারের মাথা থেকে আসে সেই গোল, যা ইউনাইটেডকে ৫-৪ জয় এনে দেয় এবং দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৭-৬।
এই ম্যাচ ছিল ফুটবলের এক জীবন্ত নাটক—যেখানে বারবার বদলেছে স্কোর, বদলেছে আবেগ, কিন্তু শেষ হাসি হেসেছে ইউনাইটেড। রুবেন আমোরিমের দল প্রমাণ করেছে, আত্মবিশ্বাস, সাহস ও দলগত চেষ্টায় কীভাবে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই রাত, এই ম্যাচ—ফুটবল ইতিহাসের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।
---
17/04/2025
ইনস্টাতে ভয় দেখানো বাদ দিয়ে মাঠে ভয়টা দেখাও
মাস্টারমাইন্ড যেই কথা বলে নি😁
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
INDUSTRIALAREASTAT47