NAME GLAD
24/04/2026
মাইন খুঁজবে রোবট, ডুবুরি নয়!
DRDO-র নেভাল ল্যাব NSTL নতুন MP-AUV তৈরি করেছে মাইন কাউন্টারমেজারের জন্য।
এই স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেইকেল সাইড স্ক্যান সোনার ও ক্যামেরায় রিয়েল-টাইমে মাইন শনাক্ত করবে।
অনবোর্ড ডিপ লার্নিং অ্যালগরিদম নিজেই মাইন-লাইক অবজেক্ট ক্লাসিফাই করবে।
একাধিক AUV জলের নিচে অ্যাকোস্টিক লিঙ্কে কথা বলে একসাথে কাজ করবে।
নভেম্বর ২০২৫-এ ফিল্ড ট্রায়াল সফল, ২ মাসের মধ্যে উৎপাদন শুরু হবে।
ভারত মহাসাগরে বাণিজ্য রুট সুরক্ষায় এটি বড় পদক্ষেপ।
23/04/2026
রক্তচোষা ভ্যাম্পায়ার পাখি! গ্যালাপাগোস দ্বীপের ছোট্ট ফিঞ্চ পাখিরা তৃষ্ণা মেটাতে অন্য পাখিদের তাজা রক্ত পান করে! বিশেষ করে ওই এলাকায় যখন পানি এবং খাবারের অভাব খুব বেশি দেখা যায় তখন এরা ভ্যাম্পায়ার পাখিতে পরিণত হয় ।
14/04/2026
বিজ্ঞানের এই চমকপ্রদ তথ্যটি কি জানতেন? রসুন শুধু মশলা নয়, এটি একটি প্রাকৃতিক ঢাল! এর 'অ্যালিসিন' উপাদানটি শরীরের ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।
-১৪ ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে
-রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ায়
-ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে
10/04/2026
বয়সের ছাপ কমাবে এই “তাম্র জল”! রাতে তামার পাত্রে জল রাখলে তা অ্যান্টি-মাইক্রোবিয়াল শক্তিতে ভরপুর হয়ে ওঠে। যুগ যুগ ধরে এটি মানুষের প্রাচীন প্রথা হিসেবে পরিচিত যা এখন আমরা সচরাচর দেখতে পাই না। আর এই কারণেই আগেরকার মানুষ বয়স হলেও চেহারায় বয়সের ছাপ দেখা যেত না।
:
09/04/2026
হাইবারনেশনে থাকা ভালুক নিয়ে অনেকেই একটা অবাক করা কথা শোনে, তারা নাকি মাসের পর মাস প্রস্রাব করে না। কিন্তু আসল রহস্যটা আরও গভীর।
শীতকালে যখন খাবার কমে যায়, তখন ভালুক দীর্ঘ সময়ের জন্য হাইবারনেশনে চলে যায়। এই সময়ে তারা খায় না, পানি পান করে না, এমনকি শরীরের স্বাভাবিক বর্জ্য বের করাও বন্ধ হয়ে যায়। তবুও তারা বেঁচে থাকে একদম স্বাভাবিকভাবে।
কিন্তু প্রশ্ন হলো, শরীরে জমে থাকা বর্জ্য তখন কী হয়?
এখানেই রয়েছে অসাধারণ একটি প্রক্রিয়া। ভালুকের শরীর ইউরিয়া নামের বর্জ্যকে আবার ভেঙে প্রোটিনে রূপান্তর করতে পারে। অর্থাৎ, যে জিনিস সাধারণত শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা, সেটাকেই তারা আবার ব্যবহারযোগ্য করে তোলে।
এর ফলে তাদের পেশী নষ্ট হয় না, বরং দীর্ঘ সময় না খেয়েও তারা শক্তি ধরে রাখতে পারে। এমনকি এতদিন না নড়াচড়া করেও তাদের হাড় দুর্বল হয়ে যায় না, যা মানুষের ক্ষেত্রে হলে বড় সমস্যা হয়ে দাঁড়াত।
আরও অবাক করার বিষয় হলো, এই পুরো সময়ে তাদের শরীরের মেটাবলিজম অনেক ধীরে চলে, যাতে শক্তির অপচয় কম হয়। যেন শরীর নিজেই “পাওয়ার সেভিং মোডে” চলে যায়।
বিজ্ঞানীরা এই প্রক্রিয়া নিয়ে অনেক গবেষণা করছেন, কারণ যদি মানুষের শরীরেও এমন কিছু করা যায়, তাহলে ভবিষ্যতে অনেক রোগের চিকিৎসায় বড় পরিবর্তন আসতে পারে।
প্রকৃতির এই বুদ্ধিমত্তা সত্যিই অবাক করার মতো, যেখানে বেঁচে থাকার জন্য শরীর নিজেই নিজের নিয়ম বদলে ফেলে।
09/04/2026
লাইসেন্সবিহীন ট্যাক্সিতে উঠলে ৫,০০০ দিরহাম জরিমানা!
দুবাইয়ের Roads and Transport Authority (RTA) বাসিন্দা ও পর্যটকদের শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ট্যাক্সি বা অনুমোদিত গাড়ি ব্যবহারের আহ্বান জানিয়েছে।
অবৈধ ট্যাক্সিতে যাতায়াত করলে নিরাপত্তা ঝুঁকি (চুরি, প্রতারণা, হামলা) ছাড়াও গুনতে হবে ৫,০০০ দিরহাম জরিমানা, এমনকি গাড়ি বাজেয়াপ্তও হতে পারে।
নিরাপদ থাকুন, সবসময় অনুমোদিত যানবাহন বেছে নিন।
09/04/2026
পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী বলতে আমরা বড় বা শক্তিশালী প্রাণী ভাবি, কিন্তু সত্যিটা একটু আলাদা.
-সবচেয়ে প্রাণঘাতী আসলে মশা. ছোট হলেও প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু হয় এর কারণে.
-কারণ মশা সরাসরি মারে না, কিন্তু malaria, dengue, zika এর মতো মারাত্মক রোগ ছড়ায়.
-লবণাক্ত পানির কুমিরের bite সবচেয়ে শক্তিশালী, একবার ধরলে escape করা প্রায় অসম্ভব.
-বক্স জেলিফিশের বিষ এতটাই powerful যে কয়েক মিনিটেই heart failure হতে পারে.
-হিপোপটামাস দেখতে শান্ত, কিন্তু আফ্রিকায় সবচেয়ে aggressive প্রাণীদের মধ্যে একটা.
-আর golden poison frog এতটাই বিষাক্ত যে তার skin থেকেই lethal toxin পাওয়া যায়.
-মানে danger সবসময় size বা look এর ওপর নির্ভর করে না.
-nature এর সবচেয়ে deadly জিনিস অনেক সময় সবচেয়ে ছোটটাই হয়.
09/04/2026
আস্ত পাখি গিলে খায় মাকড়সা! আমাজনের দানব “গোলিয়াথ বার্ডইটার” বিশ্বের সবচেয়ে বড় মাকড়সা। এর কামড় প্রাণঘাতী না হলেও তীব্র যন্ত্রণাদায়ক!
07/04/2026
চিনে এক ধনী ব্যক্তির সাথে ব্যাংকের এক কর্মকর্তা খুব খারাপ ব্যবহার করেছিলেন। এর প্রতিশোধ নিতে ওই ব্যক্তি ব্যাংক থেকে একসাথে ৫০ লাখ ইউয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৬ কোটি টাকা নগদ তুলে নেন। জানা গেছে, ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি কর্মীদের টানা দুই ঘন্টা ধরে সেই টাকা গুনতে বাধ্য করেন।
06/04/2026
প্রায় ৩০ মিনিটের মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। যা শুধুমাত্র রাশিয়া, চীন উত্তর, কোরিয়া এই তিনটি দেশের কাছে রয়েছে।পুতিন, জিনপিং এবং কিম এই তিন নেতার মিসাইল বিশ্বকে আতঙ্কে রেখেছে। এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক নেতা কে বলে আপনি মনে করেন? 🗣️
05/04/2026
ফেসবুকের লোগো এবং পুরো ওয়েবসাইটটির থিম হিসেবে নীল রং বেছে নেওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ আসলে লাল সবুজ কালারব্লাইন্ড বা বর্ণান্ধ । নীল রংটি তিনি সবচেয়ে স্পষ্ট এবং নিখুঁতভাবে দেখতে পান, আর ঠিক এই কারণেই ফেসবুকের প্রধান রঙ হিসেবে নীলকে বেছে নেওয়া হয়েছিল।
পৃথিবীতে মানুষের কত অদ্ভুত রোগ রয়েছে,,,,,
এমন সব তথ্য পেতে চাইলে পেজটি ফলো পাশে থাকুন।
Click here to claim your Sponsored Listing.