Asif Reza

Asif Reza

Share

10/04/2025

বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক হয়তো অবশেষে খারাপের দিকেই যাচ্ছে ।

ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে এতদিন নেপাল, ভুটান, মায়ানমারে পণ্য রফতানি করতো বাংলাদেশ।

ভারতের ভূখন্ড ব্যবহার করে পণ্য রফতানির চুক্তি হয়েছিলো ২০২০ সালের ২৯ জুন ।

কিন্তু— এবার ঘোষণা দিয়ে সেই রাস্তা বন্ধ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ।

অর্থাৎ এখন আর শুল্কবিভাগের অনুমোদন সাপেক্ষে ভারতের বন্দর, বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ । সীমান্ত পেরিয়ে কন্টেনার, বন্ধ ট্রাক আর প্রবেশ করতে পারবে না। ( তথ্যসূত্র- ১)

এরকমটা হুট করে কেনো করলো নরেন্দ্র মোদি?

যদিও এটা আমাদের জন্য শুধু কাগজে কলমে দেয়া
ছিলো বাস্তবে তেমন দেখা যায় নাই
তাই এটা নিয়ে আমাদের আফসোস করার কিছু নেই

ইউনুস সরকারের চীন সফর নিয়ে ভারত যথেষ্ট অসন্তুষ্ট ছিলো ।

কেনো?

বিশ্লেষকরা বলতেছে — এতে ভারত নির্ভরতা কমতেছে, তাই ।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মানুষ ভারতে চিকিৎসা নিতে যায় । কিন্তু হাসিনা সরকার পতনের পর - মোদি চাইছিলো সে চিকিৎসা বন্ধ করে বাংলাদেশকে কিছুটা চাপে রাখতে ।

ভারতের ভিসা ইতোমধ্যে পাওয়া যাচ্ছে না ।

ইউনুস সাহেব বিকল্প খুঁজে নিলেন চীনকে ।

চীনের কুনমিং এ বাংলাদেশের জন্য চারটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে ।

চীনের উদ্যোগে ঢাকায় কিছু হাসপাতাল গড়ে তোলার কথা বলা হয়েছে। হাসপাতালগুলোতে রোবটিক ফিজিও থেরাপির, কার্ডিভাস্কুলার , ভেহিকল সাপ্লাই দেওয়ার কথা বলা হয়েছে ।

( তথ্যসূত্র- ২)

মোদিজি এসব সহ্য করলেন । কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলো ইউনুস সরকার যখন বিবৃতি দিয়ে বসলেন —

"সেভেন সিস্টার ল্যান্ডলক - আর আমরা সেভেন সিস্টারের অভিভাবক। "

এই বিবৃতি ভারতে তুমুল আলোচনার ঝড় তুলে রীতিমত ।

এরই প্রেক্ষ্মিতে ভারতীয় ব্যবসায়ীরা চাপ দিয়ে ভারতীয় ভূখন্ড বন্ধ করে দেয় আজ ।

এর বিপরীত পরিস্থিতি কি হতে পারে?

বাংলাদেশ মংলা সমু্দ্র বন্দর বন্ধ করে দিবে ভারতের জন্য?

এরকমটা হতে পারে ভেবেই , ভারত কিন্তু চট্টগ্রাম বন্দর ও মংলা আগের থেকেই দাবি করতেছে ।

কিছুদিন আগেই ভারতীয়রা হাঁক দিচ্ছিলো , আমরা চট্টগ্রাম আমাদের মানচিত্রে যোগ করবো । আর চট্টগ্রাম বাসী আওয়াজ দিচ্ছিলো —

" আমরা ভারতের সব গরু দিয়ে মেজবান খাবো। "

এই সপ্তাহে ত্রিপুরার মহাপাত্র প্রদ্যোৎ মানিক্য আবার হুঁশিয়ারি দিলেন -

"উই উইল ডু ইট, এট এনি কস্ট। ১৯৪৭ এ আমাদের চট্টগ্রাম হাতছাড়া করা উচিত হয় নি ।

এই ভুল আমাদের ভোগাচ্ছে । "

কথা হলো , তারা মংলা কেনো চায়? চট্টগ্রাম বন্দর কেনো চায়?

সৌজন্যে:- [ইন্টারনেট হতে সংগৃহীত]

08/04/2025

সঠিক হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অন্ধ বুদ্ধিলোপ প্রাপ্ত মুসলিম দেখ শত্রু পক্ষ আজ কি নিয়ে ধংশের খেলায় মেতেছে আর তোমরা পড়ে থাক নারী, কোক, বাটা, ফান্টা টুপির নিচে নিজের আসল প্রবৃত্তি লুকাতে, কুরআন শুধু মুখস্ত করেই হাফেজ বনে গেলে কিন্তু ভিতরের প্রতিটা শব্দ ও বাক্যের নির্দেশনা বুঝলে বা অনুধাবন করলে কয়জন? সংখ্যা, গনিত ও বিজ্ঞান এটার সূচনা বা বিকাশ তোমরা করেছে তোমাদের ই পূর্বপুরুষেরা
(আলকেমি, আলযেব্রা, সংখ্যায় শুন্যের ব্যবহার ইত্যাদি) আরো সব জ্ঞান বিজ্ঞানের কোন শাখা/ উপশাখার কোথায় মুসলিম গবেষক স্কলার, হেকিম দের অবদান নেই খুজে দেখুন রিসার্চ করুন।
আর তার ফল বা মধু নির্যাচ আহরন করে যাচ্ছে শত্রু পক্ষ হাহাহাহা কি আজব আর তোমরা জ্ঞান আহোরন কে ওদের শিক্ষা মনে করো নিজেদের কে এক তালাক দুই তালাক অথবা ৪ বিবাহের ফতোয়া দিয়ে যাও 😂👍

ক্লিপ কার্টেসি: BanglaVision News

゚viralvideo *tvnews

11/07/2024

বাবা-মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাহলে,অনেক সন্তান'ই হয়তো তাদের বাবা-মা বদলাতে চাইতো। কথা'টা কঠিন কিন্তু নির্মম সত্য।

করোনা পরবর্তী সময়ে একভাই একটা জব ম্যানেজ করে দেয়ার খুব আকুতি জানিয়ে ইনবক্স করছিলেন।ভদ্রলোক ৫ ভাইবোনের মধ্যে তৃতীয়।৭ বছর ইংল্যান্ডে ছিলেন।সেই সময়ের সমস্ত ইনকাম তার বাবা'র একাউন্টে পাঠিয়েছেন।তারা বাবা-মা সেই টাকায় তাদের অন্য সন্তান'দের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন ঠিকই কিন্তু যেই ছেলের টাকা,তার কোনো ব্যাবস্থা করেন নাই।

দেশে আসার পর বুঝতে পারলেন তাকে নিঃস্ব করে দিয়েছে তার'ই বাবা-মা।তার টাকায় স্ট্যাবলিশড হয়ে অন্য ভাইবোন'রাই এখন তাকে করুনার চোখে দেখে।বউ-বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে করোনার পুরোটা সময়।বাবা-মা কিংবা ভাই-বোন কেউ ফিরেও তাকায়নি একবারের জন্য।অথচ;আমরাতো জানি বাবা-মায়ের চোখে সব সন্তান'ই সমান।

আমার কাছে মনে হয় এই কথা'টা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলির মধ্যে অন্যতম একটা মিথ্যাকথা।এই দেশে বাবা-মা'য়ের কাছে সব সন্তান কখনোই সমান নয়।

কিছুদিন আগে সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে পরিচালিত একটা গ্রুপে এক বোন তার ভাইয়ের খোজ জানতে চেয়ে পোস্ট দিয়েছিলেন।
বোন লিখেছেন,তার ভাই ১১ বছর আগে সিঙ্গাপুর যায় এবং গত ৭ বছর ধরে তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছেনা।তার ভাই তাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করতো।মেয়েটার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেলে, তার ভাই নিজের বাবা-মা'কে জানায় তার ভালোবাসার কথা এবং মেয়েকে বিয়ে করার কথা।
বাবা-মা সব শোনার পরে ছেলেকে ১০ হাজার টাকা দিয়ে ঢাকায় পাঠায় বিয়ের কেনাকাটা করার জন্য আর ওদিকে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা-মা'কে বলে আসে যেনো দ্রুত তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেয়া হয় ছেলে ঢাকা থেকে ফেরার আগেই।
ছেলেটা বিয়ের শপিং করে এসে জানতে পারে তার পছন্দের মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্যত্র। তার নিজের বাবা-মা'ই মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার কথা বলে এসেছেন।এই বিষয়'টা ছেলে'টা মানতে না পারলেও মুখে কিছুই বলেনি।
সে বাসায় জানায় দেশে থাকলে মেয়েকে ভুলা কঠিন,তাকে যেনো বিদেশ পাঠিয়ে দেয়া হয়।ছেলের বাবা-মা খুশিতে বাকবাকুম হয়ে ছেলেকে সিঙাপুর পাঠায়।বিদেশ যাওয়া বাবদ যেই টাকাটা খরচ হইছিলো,সেটা পাঠানোর পর ছেলেটা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তার পরিবারের সাথে।
এখন ছেলের বাবা-মা ছেলের জন্য কাঁদে।তার বোন আকুতি জানিয়েছে যেনো তার ভাইকে খুজে দেয়া হয়।

এখানে দোষ'টা কার?কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে,সেইটা বোঝার ক্ষমতা কি এদেশের ম্যাক্সিমাম বাবা-মা'য়ের আছে?
আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে।সে এখন আর বাবা-মা'য়ের নাই।সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির।আর,মেয়ে বিয়ে দেয়ার পর ভাবে মেয়েই সবচাইতে আপন,সবচাইতে কাছের।

আমি বলছিনা সব বাবা-মা'ই এরকম।কিন্তু,ট্রাস্ট মি আমি আমার চারপাশে এমন অনেক বাবা-মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন জাহান্নাম হয়ে গেছে, মেয়ের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে।নিজেদের আলগা ফুটানী মারতে গিয়ে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে।

মসজিদে-ওয়াজ মাহফিলে শুধু মা'য়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয়, ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় নাই? সেই বিষয় নিয়ে কয়জন আলাপ করেন? কয়জন মুফতি মাওলানা তাদের ওয়াজে আনেন এই কথা?

আমি এমন একজন মানুষ'কে চিনি যার বাবা-মা তার সাথে এক্সট্রিম লেভেলের শয়তানী করার পরেও ভদ্রলোক যথেষ্ট যত্নশীল তাদের প্রতি।তার যত্ন যত বাড়ে,তাদের শয়তানী'র মাত্রা'ও তত বাড়ে।

সব সন্তান খারাপ হয়না আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তান'ই অমানুষ হয়না।
কর্মফল বলেও একটা কথা আছে,এটা আমরা অনেকেই ভুলে যাই।

আপনার সন্তান'ও একজন মানুষ।
তার'ও ভালো লাগা খারাপ আছে।তাকেও একটু বুঝার চেষ্টা করুন। নিজেদের স্বৈরাচারী মনোভাব পোষন করা বন্ধ করুন প্লিজ।
==========================================
সৌজন্যে লেখা ও ছবিঃ- [রনি জামান+ ইন্টারনেট]
=======================================
বি :দ্র:- সব বাবা-মা কখনোই একরকম হয়না। বাবা-মা আল্লাহ'র পক্ষ হতে দেয়া অন্যতম শ্রেষ্ট নেয়ামত।উপরে যাদের কথা বলা হয়েছে তারা আসলেই স্বার্থপর একিসাথে সন্তান গ্রহনের অযোগ্য।

03/06/2024

মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন!🙂

Want your business to be the top-listed Media Company in Gaza?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Gaza