Aamra Bangali The Great

Aamra Bangali The Great

Share

15/10/2025

চলে গেলেন মহাভারতের কর্ণ।

শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। টেলিভিশনের পর্দায় ‘মহাভারত’-এর ‘কর্ণ’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকমনে বিশেষ ছাপ ফেলেছিল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। কয়েকমাস আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়, হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু শত চেষ্টার পরও শেষ রক্ষা হল না। বুধবার, ১৫ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। ওনার আত্মার শান্তি কামনা করি.....

21/07/2025

আজ ২১শে জুলাই ভাষা শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধেয় ভাষা শহীদ জগন যীশু (জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস)-র উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি।
১৯৮৬ সালের আজকের এই ২১শে জুলাই'র দিনেই বাংলা ভাষা রক্ষার তাগিদে বর্তমান শ্রীভূমি তৎকালীন করিমগঞ্জে শহীদ হয়েছিলেন শ্রদ্ধেয় জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস।

ভাষা শহীদ জগন যীশু অমর রহে 🙏
বাংলা ভাষা অমর রহে 🙏
゚viralシfypシ゚viralシalシ

Want your business to be the top-listed Media Company in Silchar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Silchar
788001