RSP Raiganj Assembly
আফগানিস্তানের ঘটনায় আর এস পি সাধারণ সম্পাদক কমরেড মনোজ ভট্টাচার্যের বিবৃতি:
তালিবানি শক্তির উত্থানে আফগানিস্তান আজ দুঃসহ মানবিক সঙ্কটের সম্মুখীন। কট্টর অন্ধ ইসলামি অনুশাসনে বিশ্বাসী এই উগ্র ও নৃশংস মৌলবাদী শক্তি বিনা প্রতিরোধে জোর করেই দেশের রাজধানী কাবুল দখল করেছে। যে কোনো অজুহাতে সেই দেশের মহিলারা অকথ্য নির্যাতনের শিকার হচ্ছেন। ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ আজ সম্পূর্ণভাবে অস্বীকার ও লঙ্ঘন করা হচ্ছে। দেশের সর্বত্র দু:শাসনের নৈরাজ্য বিরাজ করছে। সাধারণ মানুষ আজ বিপর্যস্ত। অসভ্যতার ভয়ংকর আঁধারে মানব জীবন ধ্বংসের মুখে।
অস্বীকার করার উপায় নেই যে, এই মানবিক বিপর্যয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি দায়ী। গত শতকের নব্বইয়ের দশকে সেদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক সামাজিক অগ্রগতিকে প্রতিরোধ করতে নিষ্ঠুর মৌলবাদী উপজাতীয় জমিদারদের সশস্ত্রবাহিনীকে মার্কিন সাম্রাজ্যবাদ ব্যবহার করেছিল। তাদের বদান্যতায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছিল। তামা, লোহা, স্বর্ণ প্রভৃতি খনিজ সম্পদে সমৃদ্ধ অথচ সমস্যা জর্জরিত দেশটির গণতান্ত্রিক ও প্রগতিশীল সামাজিক পরিবর্তনে সাবেক সোভিয়েত ইউনিয়নের সহায়তাকে আটকাতেই সেদিন মার্কিন সাম্রাজ্যবাদ এই পথ গ্রহণ করেছিল।
বর্তমানে সকলেরই জানা যে, আফগানিস্তানের মানুষের গণতান্ত্রিক আকাঙখাকে ধ্বংস করতেই মার্কিন সাম্রাজ্যবাদ ওসামা বিন লাদেনকে লালন করে ও সশস্ত্র তালিবান বাহিনী গড়ে তোলে। দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি ডা. নাজিবুল্লাহকে, লাদেন নেতৃত্বাধীন সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ডা. নাজিবুল্লাহ কাবুলে রাষ্ট্রসংঘের দপ্তরে আশ্রয় নিয়েছিলেন। তালিবান জঙ্গিরা তাঁকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। শয়তানদের জয়ের মধ্যযুগীয় রীতির মতো তাঁর মৃতদেহ জনসমক্ষে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন বাহিনী চলে যাওয়ার পর ছ' বছর এই মধ্যযুগীয় মৌলবাদীদের শাসন চলেছিল। সৌদি ধনকুবের ও মার্কিন প্রশিক্ষিত উগ্রপন্থী ওসামা বিন লাদেন পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের জন্য তাকে ও তার সাগরেদদের অভিযুক্ত করা হয়। সেই আক্রমণে ছয় হাজার নিরীহ মানুষ মারা যান। সেই ঘটনার পর মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান আক্রমণ করে বহু সংখ্যক আফগানকে হত্যা করে। তালিবানদের জায়গায় এক পুতুল সরকারকে দেশের ক্ষমতায় বসানো হয়। সশস্ত্র সংঘর্ষ চলতেই থাকে। মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে শান্তি আনতে শোচনীয় ভাবে ব্যর্থ হয়। বহুসংখ্যক মার্কিন সেনা মারা যান। আজ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের একতরফা মার্কিন সিদ্ধান্ত তালিবানদের দুদশক পর ক্ষমতা পুনর্দখলে প্ররোচিত ও উৎসাহিত করেছে।ভিয়েতনামের পর আফগানিস্তানেও মার্কিন সাম্রাজ্যবাদের অবমাননাকর পরাজয় ঘটল। আফগানিস্তানের মানুষের মৌলিক গণতান্ত্রিক আকাঙখাকে পদদলিত করার মার্কিন অশুভ নকশা আবার স্পষ্ট হল। প্রতিবেশী দেশে এই ধরনের মানব সভ্যতা বিরোধী ঘটনায় আর এস পি গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করছে। পাশাপাশি আর এস পি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তিকামী মানুষ বিশেষত মহিলাদের প্রতি তালিবানদের পৈশাচিক আচরণকে দ্ব্যর্থহীনভাবে ধিক্কার জানাচ্ছে।
১৭ আগস্ট, ২০২১
2021 এ -এর বোতাম টেপার আগে নিজেকে জিজ্ঞাসা করবেনঃ
1. কালা ধন কোথায় গেল?
2. নোট-বন্দী করে কী হল?
3. অ্যাকাউন্টে পনরো (১৫)লাখ এল কই?
4. সন্ত্রাসবাদ কমেছে কী?
5. সেনার মৃত্যু কমেছে কী?
6. 90 টা রাফালের পয়সা কে খেল?
7. নওয়াজ শরিফের নাতনির বিয়েতে কে গিয়েছিল?
8. গরীব চাষিদের সব্জি পাকিস্তানে রপ্তানি বন্ধ হলেও আদানি-আম্বানির কোম্পানির বিদ্যুৎ রপ্তানি বন্ধ হলনা কেন?
9. পেট্রল-ডিজেল সস্তা হয়েছে কী?
10. গ্যাসের দাম কমেছে কী?
11. মুকুল কি এখনো চোর?
12. বছরে 2কোটি চাকরি কোথায়?
13. ডলারের দাম কমেছে কী?
14. কত কোটি বেকারের চাকরি হল?
15. পকোড়া ভাজতে কে বলেছিল?
16. ইন্সুরেন্সের খরচ কত বাড়ল?
17. SBI কত টাকা কাটল?
18. টিভি দেখার খরচ কত বাড়ল?
19. নীরব মোদি কোথায়?
20. বিজয় মালিয়া কোন পার্টির সমর্থিত MP?
21. জিও ইউনিভার্সিটি কোথায় আছে?
22.এতগুলো টেলিকম কোম্পানি কোথায় গেল?
23. অনিল আম্বানির কাছে এরিকসনের পাওনা টাকা কে দেবে?
24.দেউলিয়া অনিল আম্বানিকে 60000 কোটির সরকারী ESI স্বাস্থ্যবিমা প্রকল্প কে দিয়েছে?
25. সরকারী কর্মিদের পেনশন কে বন্ধ করেছে?
26. সরকারী ব্যাঙ্কগুলিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা কার?
27. BSNL এখনো 4G স্পেক্ট্রাম পায়নি কেন?
28. রেলের চুক্তি BSNL এর বদলে জিওর সাথে কেন?
29. জাতিগত সংরক্ষণ উঠে গেছে কী?
30. ব্যাপম কান্ডে কতজনের মৃত্যু হয়েছে?
31. জম্মু-কাশ্মীর সড়কে চেকিং বন্ধ করেছিল কোন পার্টির মুখ্যমন্ত্রী?
32. কোন পার্টির মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে সেনা জওয়ান তিহার জেলে আছে?
33. 370 ধারা লোপ পেয়েছে কী?
34. ললিত মোদির উকিল বাঁশুরী স্বরাজ কার মেয়ে?
35. অমিত শাহর ছেলের ব্যবসা কয়শ'গুন বেড়েছে?
36.CBI vs CBI লড়াই থেমেছে কী?
37. অসমে বাঙালী তাড়াও অভিযান কারা চালাচ্ছে?
38. ত্রিপুরায় 94% আসনে পঞ্চায়েত ভোট হয়নি কেন?
39. 5 টা এয়ারপোর্ট আদানির হাতে গেল কী করে?
40. পাকিস্তান-ঘনিষ্ঠ আরব প্রিন্সের সঙ্গে এত মাখামাখি কীসের?
41. কেরালার বন্যায় কেন্দ্র ক'টাকা সাহায্য করেছে আর কত টাকা ফেরত চেয়েছে?
42. গোমাংস নিষিদ্ধ না আইনসিদ্ধ?
43.গো-রক্ষার নামে কত জন মানুষ মারা গেছেন?
44. ভারত বিশ্বের দ্বিতীয় গোমাংস রপ্তানিকারী দেশ হয়েছে কার আমলে?
44. দেশের সর্ববৃহৎ গোমাংস রপ্তানিকারী ব্যবসায়ীদের নাম কী কী?
45. কোন সরকারের আমলে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছেন?
46. কত টাকা কৃষিঋন আর কত টাকা কর্পোরেট ঋন মুকুব হয়েছে?
47. প্রধানমন্ত্রী যে সাফাই কর্মীদের পা ধোওয়ালেন, তাদের বেতনের দাবীটা কি মেটানো হয়েছে?
48. আধার-তথ্য ফাঁস হচ্ছে কার স্বার্থে?
49. মেক ইন ইন্ডিয়াতে ক'টা কোম্পানি সাড়া দিয়েছে?
50. লোকপাল বিলের কী হল?
51. আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী ডিভোর্সি না তিন-তালাক প্রাপ্তা?
52. 2037 কোটি টাকা খরচ করে গঙ্গা দূষণমুক্ত হয়েছে কী?
53. পাকিস্তানের কথা ছেড়েই দিলাম, অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এখন কেমন? নাকি তারা চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে?
54. লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কার স্বার্থে বিক্রি করা হচ্ছে?
55. 10 লাখি স্যুট কার?
56. কোন পার্টির বিজ্ঞাপনে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা হয়?
57. একশ' দিনের কাজে বরাদ্দ কেন কমল?
58.ট্রাম্প-ওবামাকে এত তেল মেরে ভারত কী পেল?
59.শেষ প্রশ্ন; ' #আচ্ছে_দিন' কবে আসবে?
List of failures of the present government at the Centre...
*দয়াকরে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা পড়বেন এবং ইচ্ছে হলে প্রচুর শেয়ার করতে পারেন*
বিজেপি ঘটা করে মোদি সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি পালন করেছে।কিন্তু এই ৬ বছরে তারা কী কী অসাধারণ কাজ করেছে ভারতের মাথা গর্বে উঁচু করার জন্য দেখা যাক।
১) ভারত ৪৫ বছরের সবচেয়ে ভয়ঙ্কর বেকারত্বের মধ্যে পড়েছে। (তথ্য—NSSO)
২) পৃথিবীর সবচেয়ে দূষিত তিরিশটার মধ্যে বাইশটা শহর ভারতে।(তথ্য—হু)
৩) গত তিরিশ বছরের মধ্যে এই ৬ বছরে সবচেয়ে বেশি সেনা শহীদ হয়েছে।
৪) ভারতে ৮০ বছরের মধ্যে অর্থনৈতিক বৈষম্য শিখরে।(Credit Suisse Report)
৫) মহিলাদের বসবাসের পক্ষে ভারত এই মূহুর্তে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ।(Thomas Reuters Survey)
৬) ২০০০ সালের পর সর্বনিম্ন জিডিপি।
৭) দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি কাশ্মিরী তরুণ টেররিস্ট হয়েছে এবার। (Indian Army Data)
৮) ভারতের ব্যাঙ্কগুলো ৬৬০০০০ কোটি টাকা ব্যাড লোন বা এনপিএ-র ধাক্কায় বিপর্যস্ত মোদি সরকারের সময়ে।
৯) ২৩% বেড়েছে দারিদ্র্য।
১০ ) United States Commission on International Religious Freedom ভারতকে দুশ্চিন্তাজনক দেশের শ্রেণীতে ফেলেছে।
১১) ভারতের কৃষকরা ১৮ বছরের ভেতর সবচেয়ে কম শস্যের মূল্য পেল।(WPI Data)
১২) গরু সম্পর্কিত হিংসা ও মব লিঞ্চিংয়ে মোদি সরকার রেকর্ড করেছে।(India Spend Data)
১৩) সম্পদের বিচারে ভারত পৃথিবীর দ্বিতীয় বৈষম্যমূলক দেশ।(Global Wealth Report)
১৪) ভারতীয় মুদ্রা এশিয়ার মধ্যে সবচেয়ে নীচে।(Market Data)
১৫) পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভারত পৃথিবীর তৃতীয় খারাপ দেশ।(EPI 2018)
১৬) ফরেন ফান্ডিং ও দূর্নীতিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে প্রথম।(Finance Bill 2017)
১৭) ৬ বছরে আমাদের প্রধানমনম্ত্রী একটাও সাংবাদিক সম্মেলন করেননি। ৭০ বছরে এমন ঘটেনি। পিএম-য়ের বিশ্বাসযোগ্যতা নেই।
১৮) ভারত বিদেশের সঙ্গে যুদ্ধে না পারলেও দেশে বড় বড় যুদ্ধ করেছে। CBI vs CBI, RBI vs Govt, SC vs Govt । কারণ মোদিজী সমস্ত গণতান্ত্রিক সংস্থাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন।
১৯) সুপ্রিম কোর্টের চার বিচারক সাংবাদিক সম্মেলন করে জানান ”Democracy is in Danger”। ভারতের ইতিহাসে প্রথম।
২০) প্রতিরক্ষা দপ্তর থেকে টপ সিক্রেট ডকুমেন্ট গায়েহ হয়েছে। এই প্রথম।
২১) ধর্মীয় উন্মদনা ও হিংসা ৭০ বছরের মধ্যে শীর্ষে।
২২) ভারতের মিডিয়া ৭০ বছরের মধ্যে সর্বনি্ম্ন বিশ্বাসযোগ্যতায় পৌঁছেছে।
২৩) গ্লেবাল হাঙ্গার ইনডেক্স বা অনাহারের সূচকে ভারত ১১৭ দেশের মধ্যে ১০২ নম্বর স্থানে রয়েছে।এমনকি পাকিস্তান, বাংলাদেশ আর নেপালও ভারতের ওপরে আছে।Global hunger report 2019)
২৪) জাতীয় অপরাধ বোর্ডের রিপোর্ট আসতে সবচেয়ে দেরী হয়। ২০১৭ সালের রিপোর্ট কিছুদিন আগে প্রকাশিত হয়। ফলে বিচার কী হয় বোঝাই যায়।
২৫) IMF সরকারের তথ্য ও তা প্রকাশের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছে। তার বিলম্ব নিয়েও দুশ্চিন্তা জানিয়েছে। ট্যাক্স রেভেনিউয়ের সম্ভাব্য পরিমাণ ও জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করেছে। কিছুই তাদের কাছে বিশ্বাসযোগ্য লাগছে না। ভবিষ্যতে অন্য সরকার এলে তারাও বিপদে পড়বে।
২৬) ক্ষমতার অপব্যবহার ও রাজনীতির অপরাধীকরণ দেশের ইমেজ আন্তর্জাতিক ক্ষেত্রে ভয়াবহ। পূর্ব বিজেপি এমএলএ কুলদীপ সিঙ্গার, বিজেপির প্রাক্তন মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দর কেস তার প্রকৃষ্ট উদাহরণ।মালেগাঁও বোমা মামলার অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর এখন এমপি এবং, হাস্যকর হল তিনি প্রতিরক্ষার প্যানেলে আছেন। অভিযুক্ত উগ্রপন্থী দেশরক্ষার সিদ্ধান্ত নেবেন, ভারত ছাড়া এমন কোথাও নেই। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি অপরাধীদের থেকে বিপুল টাকা নিয়েছে। লোকে কী বলবে তা নিয়ে ভাবে না। RKW developers ltd' থেকে নেয় ১০ কোটি টাকা। তাদের বিরুদ্ধে টেরর ফান্ডিংয়ের তদন্ত করছে ইডি। এটা বিজেপিই ইলেকশান কমিশনকে জানায়।
২৭) ইলেকশান কমিশনের স্বতন্ত্র অস্তিত্ব আর নেই। ৩৪৭ সিটের প্রার্থীর ক্ষেত্রে তারা নির্লজ্জের মত পক্ষপাতিত্ব করেছেন। একমাত্র অশোক লাভাসা আপত্তি করায় এখন তার ও তার পরিবারের ওপর সরকারী অত্যাচার চলছে।
২৮) ২০১৯-এর মার্চে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স প্রকাশ করে।দেশের মানুষ কত ভাল আছে এবং সরকার কেমন শাসন করছে তা বোঝা যায় যাতে। তাতে মোদিজী সরকারের পতন অভূতপূর্ব। দেশের মানুষ ও দেশ এত কষ্টে কখনও থাকেনি। ছটি সূচকের ভিত্তিতে সামুহিক সুখের বিচার হয়। পার ক্যাপিটা জিডিপি, সুস্থ জীবন ও গড় আয়ু, জীবনে নিজের পছন্দ বাছার স্বাধীনতা, সমাজের পাশে থাকা বা নিঃস্বার্থ সাহায্য করা ও পাওয়া, উদারতা ও দূর্নীতি বিষয়ে ধারণা।
এই সব ধরে ১৫৩ দেশের মধ্যে মোদির ভারত ১৪০ নম্বর হয়। ২০১৩ সালে ছিল ১১৭ নম্বরে। মানুষের সর্বনাশ করায় মোদিজীর এটা সেরা কীর্তি বলতে পারেন। যে পাকিস্তানের ভরসায় মোদিজীর অস্তিত্বের অনেকটা টিকে আছে তারা আছে ৬৭ নম্বরে। আমাদের দ্বিগুণের বেশি সুখে। আর, আমাদের জীবন থেকে চাকরি, স্বাধীনতা ও আনন্দ সব নিয়ে গেছে সরকার।
Click here to claim your Sponsored Listing.