Sujoy Banerjee BJP
06/02/2026
মণ্ডল বুথ বিজয় অভিযান
বাগমুন্ডি বিধানসভা মণ্ডল -৫ [ ঝালদা শহর ] উপস্থিত আমাদের জেলা সভাপতি শংকর মাহাতো জির নেতৃত্বে বাগমুন্ডি বিধানসভার ইনচার্জ সিদ্ধার্থ চ্যাটার্জী সহ সমস্ত নেতৃত্ব বর্গ।
ঝালদা শহর মন্ডলের সমস্ত বিশিষ্ট কার্যকর্তাদের নিয়ে।
01/02/2026
আজকের কেন্দ্রীয় বাজেট বাংলার মানুষের মনে আশার আলো সঞ্চার করেছে। শিল্পায়নের জোয়ার আনতে পরিকাঠামোগত উন্নয়নে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর - ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে যা তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত হওয়ার ফলে বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণ ভাবে জুড়বে। তৈরি হবে এক অনন্য শিল্প করিডোর, যা বাংলায় শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে।
এছাড়া পণ্য পরিবহণের উদ্দেশ্যে ডানকুনি থেকে সুরাট - ডেডিকেটেজ ফ্রেট করিডর তৈরীর প্রস্তাব পশ্চিমবঙ্গে শিল্পায়নের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর একই লক্ষ্যে করা হচ্ছে।
কেন্দ্র সরকার ইতিপূর্বেই বিগত এক বছরে ব্যক্তিগত করের কাঠামোতে বিশাল পরিবর্তন করে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করে দিয়েছেন। GST-তেও বিশাল ছাড় দেওয়া হয়েছে, জিনিসপত্রের বাজার দর অনেকটাই কমেছে, কেনাকাটার সময় সাশ্রয়ের সুফল সাধারণ মানুষ সরাসরি আগে থেকেই পেয়ে আসছেন।
এই জনমুখী বাজেট সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে - কৃষকদের আয় বৃদ্ধি, মহিলাদের ক্ষমতায়ন, যুব সমাজের কর্মসংস্থান, সবার উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে। রপ্তানি বাড়ানো, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, এগুলোই এই বাজেটের মূল লক্ষ্য। বর্তমান বিশ্ব অর্থনীতির শুল্ক যুদ্ধের মুখে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলবে।
কিন্তু এই সব সুফল বাংলার মানুষের কাছে পৌঁছাবে কি করে? যতদিন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় থাকবে, ততদিন কেন্দ্রের এই জনকল্যাণমূলক বাজেটের সত্যিকারের সুবিধা বাংলার মানুষ পাবে না। তাই আজই সময় এসেছে, এই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করার। কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলে তবেই বাংলার অর্থনীতি আবার চাঙ্গা হবে, শিল্প-কর্মসংস্থানে এগিয়ে যাবে।
01/02/2026
সাংগঠনিক বৈঠকের পর জেলা সভাপতি সম্মানীয় শংকর মাহাতো মহাশয়ের বাড়িতে। (পাপড়া হুরুম, ঝালদা পুরুলিয়া)।
01/02/2026
আজকে বাগমুন্ডি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠকে, উপস্থিত ছিলেন ছত্তিশগড় প্রান্তের বিজেপির সংগঠন সম্পাদক সম্মানীয় শ্রী পবন সাঁই জি এবং জেলা সভাপতি সম্মানীয় শ্রী শংকর মাহাতো মহাশয়। সহ অন্যান্য নেতৃবৃন্দ।।
29/01/2026
NOW RAJDHANI STOPPAGE IN PURULIA
Tata-Buxar in Anara and Ranchi-Godda in Jhalda
=====================================
আজ পুরুলিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত, এক ঐতিহাসিক দিন।
বছরের পর বছর ধরে পুরুলিয়ার জনসাধারণের স্বপ্ন এখন বাস্তবায়িত হতে চলেছে ।
এই ঐতিহাসিক সিদ্ধান্ত পুরুলিয়ার জন্য আরও ভাল সংযোগ, উন্নয়ন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে এবং আমাদের দূরদর্শী রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জি-এর নির্দেশনায় ভারতীয় রেলের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, যা অবহেলিত এলাকায় উন্নয়ন আনার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এটি কেবল একটি ট্রেন স্টপেজ নয় - এটি পুরুলিয়ার মানুষের জন্য সম্মান, পরিচয় এবং অগ্রগতির প্রতীক।
রেলের মাধ্যমে উন্নয়ন এখন নিচুস্তরে পৌঁছেছে এবং পুরুলিয়া আজ জাতীয় মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই অমূল্য উপহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমাদের জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই🙏
28/01/2026
জনপ্রতিনিধির প্রবাস কর্মসূচিতে আজ বাগমুন্ডি বিধানসভার ঝালদাতে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার সন্মানীয় বিধায়ক নদিয়া চাঁদ বাউরি মহাশয় | [ পুরুলিয়া ]
28/01/2026
🇮🇳 #ঐতিহাসিক_সাফল্য_পুরুলিয়াবাসীর_জন্য 🇮🇳
💥*সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রচেষ্টায়*💥
বাঁকুড়া হইতে পুরুলিয়া ভায়া হুড়া নতুন রেল লাইনের অনুমোদন প্রদান করল ভারত সরকার।
এই গুরুত্বপূর্ণ প্রকল্প পুরুলিয়া–বাঁকুড়ার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রগতিতে এক নতুন দিগন্ত খুলে দেবে।
এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন—
🙏 পুরুলিয়ার সাংসদ সন্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়কে
🙏 রেলমন্ত্রী সন্মানীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে
🙏 দেশনেতা সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয়কে
আপনাদের দূরদর্শী নেতৃত্বেই পুরুলিয়া আজ উন্নয়নের রেলপথে এগিয়ে চলেছে।
জয় হিন্দ 🇮🇳 🚩 বন্দে মাতরম 🚩
26/01/2026
৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন [ বিজেপি পার্টি অফিস, ঝালদা, পুরুলিয়া ]
23/01/2026
দেশনায়ক, ভারত মাতার বীর সন্তান, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে শতকোটি প্রণাম।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Purulia