Explorer Anupam
১৭ বার মথুরা আক্রমণ করেছিলেন জরাসন্ধ।
Justice for RGKar
17/05/2023
Batasia Loop, Darjeeling
এই পোস্টটা পর্যটকদের জন্য খুবই তথ্যবহুল হতে পারে
সামনের সপ্তাহতেই দোল আর এই দোল উপলক্ষে শান্তিনিকেতনে হাজারো পর্যটক উপস্থিত হন। তারা সবাই দোলের সময় খুঁজে বেড়ান পলাশ ফুল গাছ। কিন্তু সত্যি কথা বলতে কি শান্তিনিকেতনে পলাশ ফুল গাছ খুবই কম আছে তাও আবার গোয়ালপাড়া অর্থাৎ কোপায়ের দিকে হয়তো খুব বেশি মেরে কেটে ত্রিশ চল্লিশটা ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায়।
দিন কয়েক আগে আমি শান্তিনিকেতন থেকেই একটু দূরে পদমপুর বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দেখলাম সারি সারি হাজারো গাছ একটা জায়গায় রয়েছে আর সব গাছে ফুটে আছে রক্তরাঙা পলাশ।
সেই গোটা পলাশ বনের একটা ভিডিও আমি তৈরি করেছি যা আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার অনুপমে দেওয়া রয়েছে।
নিচে আমার চ্যানেলের লিংক দেওয়া হল
https://youtube.com/c/ExplorerAnupam
আপনারা চাইলেই এই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন তাহলেই জায়গাটি সম্পর্কে একটা ডিটেলস পেয়ে যাবেন। জায়গাটির কয়েকটা ছবি দিচ্ছি। কিন্তু সেই ছবিতে জানি মন ভরবে না কারণ 4K কোয়ালিটির ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে।
সিউড়ি হয়ে পাথরচাপড়ির দিকে আপনাকে যেতে হবে বিস্তারিত বিবরণ ভিডিওতে দেওয়া রয়েছে।
সত্যি কথা বলতে কি এই জায়গাটি সম্পর্কে কিন্তু বিশেষ কোনো তথ্য নেই বা youtube এও কোন ভিডিও নেই।
আমার অনুরোধ জায়গাটি সম্পর্কে সকলকে জানান যাতে শান্তিনিকেতনে এসে পলাশ ফুলের জন্য যাতে কেউ হতাশ হয়ে ফিরে না যান
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
741402