Altlane
15/07/2026
তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফার ঘোষণা মদন মিত্রের
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে মদন মিত্রের নতুন ঘোষণা। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিচ্ছেন।
এই ঘোষণা তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, তাঁর উপস্থিতিতেই করেন বলে জানা গিয়েছে।
তবে এই ইস্তফা শুধুমাত্র সাংগঠনিক পদ থেকে, নাকি তাঁর রাজনৈতিক অবস্থানে আরও কোনও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে দল বা মদন মিত্রের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন Altlane Media।
িত্র #তৃণমূল #রাজনীতি #ব্রেকিং_নিউজ #বাংলার_খবর
14/07/2026
প্রথমবার পূর্ণাঙ্গ দুর্গাপুজোর আয়োজনে সাউথ সিটি মল...
কলকাতার সাউথ সিটি মল-এ এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ থিম দুর্গাপুজো আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই, রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে। সেদিনই প্রকাশ করা হবে এবারের পুজোর থিম।
এর আগে মল চত্বরে থিমভিত্তিক সাজসজ্জা হলেও পূর্ণাঙ্গ দুর্গাপুজোর আয়োজন হয়নি। তাই এবারের উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে।
তবে বড় আয়োজনের সঙ্গে বাড়ছে ট্রাফিক ও ভিড় নিয়েও উদ্বেগ। সম্প্রতি সাউথ সিটির 'ডাইনো ওয়ার্ল্ড' প্রদর্শনীর সময় এলাকায় ব্যাপক যানজটের অভিজ্ঞতা হয়েছে বহু মানুষের। ফলে দুর্গাপুজোর সময় পর্যাপ্ত ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকেও নজর থাকছে।
💬 আপনার কী মত? সাউথ সিটি মলের এই নতুন উদ্যোগকে কীভাবে দেখছেন? কমেন্টে জানান।
আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন Altlane Media।
#দুর্গাপুজো #সাউথসিটিমল #কলকাতা #বাংলার_খবর
13/07/2026
আর্টিস্ট ফোরামে বড় পরিবর্তনের ইঙ্গিত । কোষাধ্যক্ষ পদে কি আসছেন যিশু সেনগুপ্ত?
বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী সংগঠন আর্টিস্ট ফোরাম-এ কোষাধ্যক্ষ পদ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। অভিনেতা দিগন্ত বাগচী গত মে মাসে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর দীর্ঘদিন পদটি শূন্য ছিল।
সূত্রের খবর, রবিবার অনুষ্ঠিত ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানের শেষে সংগঠনের তরফে অভিনেতা যিশু সেনগুপ্তকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা করা হয়েছে।
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে।
আরও টলিউড আপডেটের জন্য সঙ্গে থাকুন Altlane Media।
#যিশু_সেনগুপ্ত #টলিপাড়া #বিনোদন #বাংলার_খবর
13/07/2026
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
হাওড়া আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার পর অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক বিবৃতিতে জানান, অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে তাঁর ম্যানেজারের দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মামলার তদন্ত চলছে। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন Altlane Media।
#শ্রাবন্তী_চট্টোপাধ্যায় #গ্রেফতার #ব্রেকিং_নিউজ #বাংলার_খবর
13/07/2026
মন্দারমণিতে বলিউড অভিনেত্রী সানি লিওন জোর চর্চা পর্যটনকেন্দ্রে...
পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতে বলিউড অভিনেত্রী সানি লিওন-এর উপস্থিতির খবর ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তাঁর সফরের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, ব্যক্তিগত সফর ও শুটিং-সংক্রান্ত কিছু কর্মসূচির জন্যই তিনি মন্দারমণিতে এসেছেন বলে জল্পনা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও বিনোদন ও আপডেট খবরের জন্য সঙ্গে থাকুন Altlane Media।
#সানি_লিওন #মন্দারমণি #বিনোদন #বাংলার_খবর
11/07/2026
টেলিভিশন অভিনেতা রোহিত চান্ডেল গ্রেফতার, নাবালিকাকে স্টকিং ও হেনস্তার অভিযোগ
হিন্দি টেলিভিশনের পরিচিত অভিনেতা রোহিত চান্ডেল-কে ১৬ বছর বয়সি এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে স্টকিং, হেনস্তা এবং শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে POCSO Act এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত নাবালিকাকে বারবার ফোন করে বিরক্ত করতেন এবং পরে তাঁর উপর শারীরিক হামলারও অভিযোগ ওঠে। গ্রেফতারের পর তাঁকে বিশেষ POCSO আদালতে তোলা হয়। বর্তমানে মামলার তদন্ত চলছে। এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
আরও খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন Altlane Media।
#ব্রেকিং_নিউজ #রোহিত_চান্ডেল #বিনোদন #অপরাধ
11/07/2026
শাহরুখ খান ও সুহানার সঙ্গে একই ছবিতে খরাজ মুখোপাধ্যায় । শেয়ার করলেন ‘King’-এর শুটিংয়ের অভিজ্ঞতা
টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবার বড়পর্দায় দেখা যাবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে। ‘King’ ছবির শুটিং শেষ করে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
খরাজের কথায়, শুটিং সেটে শাহরুখ অত্যন্ত মনোযোগী ও পেশাদার। বিশেষ করে সুহানার প্রতিটি দৃশ্যের আগে তিনি নিজেই অভিনয় করে বুঝিয়ে দিতেন কীভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলতে হবে। শুটিংয়ের শেষ দিনে শাহরুখ খানের কাছ থেকে একটি অটোগ্রাফও পান খরাজ। শুধু তাই নয়, তাঁর অভিনয়ের প্রশংসাও করেন বলিউডের ‘কিং খান’।
এই অভিজ্ঞতাকে নিজের অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন খরাজ মুখোপাধ্যায়।
‘King’ মুক্তির অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।
#খরাজ_মুখোপাধ্যায় #শাহরুখ_খান #সুহানা_খান #বিনোদন #বাংলা_খবর
11/07/2026
সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রূপমতী'-র পথচলা শেষ হতে চলেছে। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
ধারাবাহিকে 'রূপমতী' চরিত্রে অভিনয় করেছেন জয়িতা সান্যাল, আর 'দেবদত্ত' চরিত্রে দেখা গিয়েছে অয়ন ঘোষকে। দর্শকদের কাছে জনপ্রিয় এই 'দেবরূপ' জুটির বিদায়ে স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদের।
কবে সম্প্রচার হবে শেষ পর্ব, সে বিষয়ে চ্যানেলের তরফে বিস্তারিত ঘোষণা এখনও বাকি। তবে প্রিয় ধারাবাহিকের ইতি টানার খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও বিনোদনের খবর পেতে সঙ্গে থাকুন Altlane Media।
#রূপমতী #সানবাংলা #বাংলা_ধারাবাহিক #বিনোদন
News
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন ৩ সাংসদ সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক, সুখেন্দুশেখর রায়
09/07/2026
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এবার নবান্নে প্রসেনজিৎ জল্পনা তুঙ্গে ।
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন।
এই ধারাবাহিক সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে নানা জল্পনা তৈরি হলেও, সরকারি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছে সকলেই।
এই সাক্ষাৎ নিছক সৌজন্য, নাকি এর রয়েছে অন্য কোনও তাৎপর্য তা সময়ই বলবে। আপাতত বিষয়টি ঘিরে নজর রয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলের।
আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন Altlane Media।
#ব্রেকিং_নিউজ #প্রসেনজিৎ #অমিত_শাহ #শুভেন্দু_অধিকারী #নবান্ন #টলিপাড়া #বাংলার_খবর
Click here to claim your Sponsored Listing.