Unmesh

Unmesh

Share

25/01/2025

রবীন্দ্রনাথ তার শিক্ষার সূচনাকালে শিক্ষাব্যবস্থার ভয়ংকর রূপ নিজের জীবনাভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন। রবীন্দ্র শিক্ষা-চিন্তার প্রথম প্রকাশ আমরা দেখতে পাই ১৮৭৭ সালে যখন তার বয়স ১৬ বছর। মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্যের’ একটি সমালোচনা লিখতে গিয়ে তিনি লেখেন,

“বঙ্গদেশে এখন এমনি সৃষ্টিছাড়া শিক্ষাপ্রণালী প্রচলিত হইয়াছে যে তাহাতে শিক্ষিতেরা বিজ্ঞান দর্শনের কতকগুলি বুলি এবং ইতিহাসের সাল ঘটনা ও রাজাদিগের নামাবলী মুখস্ত করিতে পারিয়াছেন বটে, কিন্তু তাহাতে তাঁহাদের রুচিরও উন্নতি পারেন তাই বা স্বাধীনভাবে চিন্তা করিতেও শিখেন নাই।”

এই ‘সৃষ্টিছাড়া শিক্ষাপ্রণালী’র সরাসরি রূপ তিনি শৈশবে উপলব্ধি করতে পেরেছিলেন খুব মর্মান্তিকভাবে। তাই ১২ বছর বয়সে নর্মাল স্কুল থেকে ইংরেজি স্কুলে ভর্তি হওয়া মাত্র তিনি স্কুল থেকে পালিয়েছিলেন অবলীলায়। এই শিক্ষাব্যবস্থা কী নির্মম, পাশবিক ও হৃদয়হীন হতে পারে তা তিনি শৈশবেই উপলব্ধি করেছিলেন। তার ‘জীবনস্মৃতি’ পাঠমাত্রই জানতে পারবেন- তার শৈশবের শিক্ষা কি নিদারুণ, প্রাণহীন, আনন্দহীন ও যান্ত্রিক। সে শিক্ষার বিড়ম্বনা তার আজীবন মনোযন্ত্রণার কারণ হয়েছিল।

25/01/2025

শুধু আবেগ নয় , ভালোবেসে মাতৃভাষা চর্চা বড়ো প্রয়োজনীয়।

মাতৃভাষা শুধুই আবেগের বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতি, পরিচয় এবং আত্মপরিচয়ের প্রতীক। মাতৃভাষা চর্চা আমাদের ব্যক্তিত্ব গঠনে, সৃষ্টিশীলতায় এবং সঠিক ভাব প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়া এবং নিয়মিত চর্চা করা অত্যন্ত প্রয়োজন।

08/11/2024

পড়তে ভালোবাসি আর পড়াতে ভালোবাসি।
সাহিত্য আমার বিষয়, বর্তমান সমাজে ছাত্র ছাত্রীদের কাছে বাংলা বড় অবহেলিত,তাদের মধ্যে কি এই বিষয়ে কিছুটা আগ্রহ , পছন্দের আবেশ তৈরি করা যায় না ।
বড়ো হয়ে হোক না তারা ইঞ্জিনিয়ার,হোক না তারা বিজ্ঞানী কিংবা ডাক্তার ,অন্তরে হয়ে থাকুক সাহিত্যকলা প্রেমী,আমার প্রচেষ্টা শুধু এটুকুই।
বাংলা কে দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসাবে আর অবশ্যই প্রথম ভাষা গ্রহণকারী ছাত্র ছাত্রীগণ বা তাদের অভিভাবকগন যোগাযোগ করতে পারেন।
অশেষ ধন্যবাদ আমার লেখাটুকু পড়ার জন্য।

Want your school to be the top-listed School/college in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Santoshpur (Jadavpur)
Kolkata
700075