Travel with Raktim
11/02/2023
দ্বিতীয পর্ব ।
📌 এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য বহুদেবী ছিন্নমস্তা মায়ের মন্দির এ। হিন্দুদের সাথে মন্দিরএর যেন এক আত্মিক যোগাযোগ, যেখানে বিশ্বাস যেন যুক্তি কে হার মানাএ। পথে যেতে যেতে শঙ্কর দা (টোটো চালক) আমাদের নানান গল্প বলতে লাগলেন বিষ্ণুপর সমন্ধে। কিছুটা পথ চলার পর টোটো এসে দাঁড়াল মন্দিরএর সামনে। আমরা প্রবেশ করলাম মন্দির ভেতর। ঘন্টার শব্দ আর পুরোহিত মন্ত্রচারণ আমাদের মনের ভেতর অদ্ভুদ অনুভুতি সঞ্চার করলো। যদিও আমরা আধুনিক প্রজন্ম জিন্স টিসার্ট মোবাইল ইন্টারনেট ডুবে থাকা জেনারেশন, তবুও যেন এক অদ্ভুদ শান্তি অনুভব করলাম। মন্দিরে ফটো ও ভিডিওগ্রাফি অনুমতি নেই। প্রসঙ্গত এখানে পুজো ও প্রসাদ নেবার ব্যবস্থা আছে। এই মন্দির মা ছিন্নমস্তা রূপে পূজিতা। মন্দির সাথে রোয়েছে সুন্দর বাগান। মনের বাসনা জানিয়ে আমরা চলাম আমাদের পরের গন্তব্য। কখন যে আঁধঘণ্টা কেটে গেছে টের পেলাম না। আমরা এসেছিলাম একদিন ছুটি কাটাতে, দিনের শেষে বাড়ি ফিরে যাব একরাশ অভিজ্ঞতা নিয়ে। এই অভিজ্ঞতা সঙ্গী থেকে যাবে আরও কিছুদিন।
📌 আবার আমরা টোটোতে চেপে বসলাম আমাদের পরের স্পট উদেশ্যে। মিনিটে ৫ এ মধ্যে এসে পৌঁছালাম লালবাঁধ ও সর্বমঙ্গলা মন্দির। যদিও এখানে বিশেষ কিছু ছিলো না, কিন্তু বাঙালি যেন সবকিছু মধ্য রসবোধ খুজে পায়। এখানে প্রকৃতির রুপ খুবই মনোরম। সুযোগ পেয়ে খুলে ফেলাম কিছু চিপস প্যাকেট আর তারসাথে শুরুহোলো ছোটবেলার স্কুল গল্প আর চলল DSLR ফটোশুট। হটাৎ শঙ্কর দার ডাক ভাইরা এবার আমাদের যেতে হবে, অনুভব করলাম আমাদের কাছে সময় যে বড় অল্প, একটা সময় সব ছেড়ে যেতে হবে আমাদের। আবার উঠেপড়লাম টোটোতে। অনেকদিন পর প্রকৃতি কাছে পেয়ে এক স্বর্গিক সুখ অনুভব করলাম। এই দেখেছেন আপনাদের গল্প বলতে বলতে ভুলে গেছি আমরা এসেগছি আমাদের পরের গন্তব্যে।
📌 আমাদের টোটো এসে দাঁড়াল শ্যামরাই মন্দির এ।
শ্যামরায় মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির। মন্দিরটি চৌকো, দৈর্ঘ্য ও প্রস্থে ১১.৪ মিটার। মন্দিরের চারদিকের খিলানগুলি সুন্দর কারুকার্যময় স্তম্ভের ওপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে। এই দালানের ভেতরে মন্দিরের গর্ভগৃহটি অবস্থিত।
অপুরুপ ভাস্কর্য অব্যশই আপনাদের মন কারবে। সাথে এক্সট্রা পাওনা কিছু ক্যান্ডিড ফটো, যা আপনাদের মোবাইল গ্যালারি শোভা বারাবে।
আজকের গল্প এই পর্য্যন্ত আবার দেখা হবে পরের পর্বে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। ভুল ত্রুটি
মার্জনীয়।
শুভরাত্রি। ❤️
…to be continued
Travel with Raktim
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Kolkata
712246