Digital marketing

Digital marketing

Share

27/08/2023

CHAT GPT

11/04/2022

' ' অর্থ হলো মুক্ত পেশা। তার মানে এই নয় যে যেকোনো উপায়ে যেকোনো পরিস্থিতিতে টাকা ইনকাম করা যাবে। তবে ফ্রিল্যান্সিং মানে এটাই মূলত আপনি যেকোনো পরিস্থিতি থেকে যেকোনো উপায়ে ডলার, টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সে বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন।কাজ সম্পর্কে আপনি কিছুই জানেন না অথচ শুধু ডলার ইনকামের স্বপ্ন দেখবেন।আদৌ কি তা সম্ভব?
অনেকেই প্রশ্ন করে আপু আপনার ইনকাম কেমন?আপনি মাসিক কত টাকা ইনকাম করতে পারেন?আপনি কয়টা কাজ পান?আমি কি কিছু দিনের মধ্যে ইনকাম করতে পারবেো? মানে এদের মধ্যে শিখার কোনো মন মানসিকতা নেই টেনশন শুধু ইনকাম করার।

আমরা অনেকেই আছি যারা অনার্স, মাস্টার্স রানিং বা কমপ্লিট। এর মধ্যে অনেকেই বিসিএস নামক সোনার হরিণ পাওয়ার আশায় ১৪-১৬ ঘন্টা পড়ালেখা চালিয়ে যাচ্ছে, সেটাও অনিশ্চিত। আবার দেখা যায় বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েও আশানুরূপ চাকরি পাচ্ছে না।

অনার্স, মাস্টার্স শেষ করতে প্রায় ২৫-২৭ বছর লেগে যায় । চাকরির কোন নিশ্চয়তা নেই। সেখানে ফ্রিল্যান্সিং আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছে যেখানে আামাদের কোন সার্টিফিকেট লাগে না, লাখ লাখ টাকা ব্যয় ও করতে হয় না।ফ্রিল্যান্সিং করার মূলমন্ত্র হলো দক্ষতা অর্জন করা।আর সেই দক্ষতা অর্জন করতে ৬,১২,১৮ মাস লাগতে পারে। কারণ সবার ধারণ করার ক্ষমতা সমান নয়।কেউ কেউ ৪-৬ মাসেই মোটামুটি নিজেকে ভালো পজিশনে নিয়ে আসতে পারে।সেটা নির্ভর করবে আপনার কাজের প্রতি আগ্রহ, পরিশ্রম আর ধৈর্য্য ধারণ করার ওপর।
আর একটা বিষয় হলো অনেকেই মনে করেন ইংরেজিতে ভালো না জানলে ফ্রিল্যান্সিং করা যায় না।বিষয় টা আসলে এমন না, ফ্রিল্যান্সিং কাজটা বেশির ভাগই বিদেশিদের সাথে করতে হয়।সেক্ষেত্রে ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা আপনাকে ইংরেজির ওপর মোটামুটি ধারণা থাকতে হবে।কারণ বিদেশিদের সাথে কমিউনিকেশন টা ইংরেজি ভাষায় করতে হয়।বায়ার কি বলতে চান আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে তো আার তাদের সাথে মার্কেটপ্লেস এ কাজ করা সম্ভব নয়।তাদের কথার উত্তর টাও আপনাকে ইংরেজিতে ই করতে হবে।তাছাড়া এখন গুগল এ ট্রান্সলেশন করে অনেকটা সহযোগিতা নেয়া যায়। মূলত আপনি কমিউনিকেশন করার মতো ইংরেজি জানলেই ফ্রিল্যান্সিং করতে পারেন।

সর্বোপরি কথা একটাই ফ্রিল্যান্সিং কাজ করে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে।সময়, পরিশ্রম এবং ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।কাজ শিখার আগেই ইনকাম করার মানসিকতা দূর করতে হবে।লেগে থাকলে সফলতা নিশ্চিত। যারা আজকে সফল ফ্রিল্যান্সার তারা দু তিন দিনে সফলতা অর্জন করে নি। সফলতা অর্জনের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম।

""পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ""

আপনি ও পরিশ্রম করুন সফলতা আপনার জন্যই।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Kolkata