Student Help DESK
প্রেস রিলিজ
তারিখ: 04/03/2026
স্থান: কলকাতা
ঈদ উপলক্ষে অতিরিক্ত স্পেশাল ট্রেন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান
আসন্ন পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে যাত্রীদের সম্ভাব্য দুর্ভোগ এড়াতে অতিরিক্ত ঈদ স্পেশাল ট্রেন চালু এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM)-এর নিকট স্মারকলিপি প্রদান করেছে স্টুডেন্ট হেল্প ডেস্ক ট্রাস্ট।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিবছর ঈদের সময় শিয়ালদহ ডিভিশন থেকে মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক যাত্রী, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেন। এ সময় অতিরিক্ত ভিড়, টিকিট সংকট, দীর্ঘ ওয়েটিং লিস্ট এবং নিরাপত্তা ঝুঁকির কারণে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সানাউল্লাহ আহমেদ বলেন:
“ঈদের সময় সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা জনস্বার্থে অবিলম্বে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”*
স্মারকলিপিতে নিম্নলিখিত
দাবিসমূহ উত্থাপন করা হয়:
* অবিলম্বে অতিরিক্ত ঈদ স্পেশাল ট্রেন চালু করা।
* জেনারেল ও স্লিপার কোচের সংখ্যা বৃদ্ধি।
* বিশেষ টিকিট কোটা চালু করা।
* পর্যাপ্ত আরপিএফ মোতায়েন ও কঠোর ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ।
* প্রধান প্ল্যাটফর্মগুলিতে যাত্রী সহায়তা কেন্দ্র স্থাপন।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সানাউল্লাহ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী সদস্য শেখ রেজওয়ান এবং শাহ নাসিম।
স্টুডেন্ট হেল্প ডেস্ক ট্রাস্ট আশা প্রকাশ করেছে যে, রেল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের উৎসবকালীন যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উদ্যোগী হবেন।
Click here to claim your Sponsored Listing.