Legal Services

Legal Services

Share

08/10/2025

সকল ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করছি, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু তথ্য,
কোন কোন পরিবারে পাঁচ জন ওয়ারিশ থাকলে যেমন তাদের মধ্যে তিন ভাই ও দুই বোন এদের মধ্যে দুই ভাই বাবা মায়ের জমিতে থাকে এক ভাই কর্মসূত্রে বাইরে থাকে আর একজন বোন সে বিবাহ সূত্রে এবং তার স্বামীর কর্মসূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে দুই ভাই বাবা-মায়ের প্লটে থাকছে এবং বিবাহিত গুণ কাছাকাছি তার শ্বশুরবাড়ি সেই বিবাহিত বোনকে নিয়ে দুই ভাই কোর্ট এফিডেভিট মাধ্যমে ওয়ারিশান সার্টিফিকেটের প্রসেস এগোতে থাকে। এবং পরবর্তীতে পৌরসভা বা পঞ্চায়েত থেকে সেই কোর্ট এফিডেভিটের বলে তিন ভাইবোনের নামে ওয়ারিশান সার্টিফিকেট বের করে বাবা মায়ের সম্পত্তি রেকর্ড করে তারা হয়তো মনে করে যে একমাত্র সেই তিন ভাই বলে বাবা মায়ের সন্তান এবং সেই ওয়ারিশান সূত্রে বাবা মায়ের সম্পত্তি তাদের নামে রেকর্ড হয়ে গেল মানে তারা মালিক হয়ে গেল, এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল ভাবনা। যদি কোন কারণে বহিরাগত ভাই-বোনরা বাবা-মায়ের প্লটে এসে জানতে পারে তাদের সম্পত্তি তিন ভাইবোনের নামে রেকর্ড হয়েছে সেক্ষেত্রে তারা যদি কোর্ট কেস করে এবং বাবা-মায়ের সন্তান বলে সে দুই ভাই বোন প্রুফ কোর্টে জমা করে সে ক্ষেত্রে কোট এই তিন ভাইবোনের নামে ওয়ারেন্ট করতে পারে , কারণ কোর্টে তারা তিনজন একমাত্র বাবা-মা সন্তান বলে ওয়ারিশন করার দায়ে জেল ও অতিরিক্ত জরিমানা হতে পারে। এবং পরবর্তীতে রেকর্ড সম্পত্তি থেকে তিনজনের নাম কেটে দেওয়া হবে। তাই সকলে বাবা মায়ের সম্পত্তি ওয়ারিশান সূত্রে নেওয়ার সময় এটা মাথায় রাখবেন যদি কোন ভাই কিংবা বোন মারা যায় সেক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় তাদের স্ত্রী ও সন্তানরা ওয়ারিশনে আসবে। অযথা মিথ্যে কথা বলে বাবা মায়ের সম্পত্তি রিপোর্ট করতে যাবেননা, সেক্ষেত্রে অনেক বড় মাপের ক্ষতি হতে পারে।

01/10/2025

শুভরাত্রি

Want your business to be the top-listed Media Company in Kalyani?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Website

Address

Kalyani Nadia
Kalyani