Howrah Memes

Howrah Memes

Share

16/09/2024

যে দেশে আজও অন্যায়ের বিরুদ্ধে মশাল জ্বলে, বিচারের গর্জন ছাপিয়ে যায় শারদীয়ার ঢাকের আওয়াজ, মানুষ পুজোর নতুন জামা না কিনে যোদ্ধাদের মুখে তুলে দেয় খাবার, চা এর দোকানে politics নিয়ে ভীষন জোরে তর্ক করা কাকু যখন অন্যায় দেখে রঙ ভুলে আরও জোরে আওয়াজ তোলে মিছিলে,

“সার্থক জনম আমার আমি জন্মেছি সেই দেশে”॥

অনেকে বলে, প্রায় শুনছি, এই দেশে আর থাকা যাবেনা। চলে যাব বিদেশে। আমিও কোনোদিন ভবিনি তা নয়। কিন্তু মিছিলের সেই লাঠি হাতে দিদা, wheel chair এ বসা দাদু, ছোট্ট বাচ্চা মেয়েটি যখন আওয়াজ তুললো, “বিচার তোমায় দিতেই হবে…” তখন মনে হল এটাই আমার শহর। হাসপাতালে ward rounds এর সময় যখন রোগীরা নিজেদের কষ্ট জানানোর আগে জিজ্ঞাসা করে, “ম্যাডাম্, ধরা পরলো ওরা?” তখন গর্ব হয় যে এটাই আমার দেশ। ঘর ময়লা হলে আমরা ঘর পরিস্কার করি, বাড়ি বদলাই না॥

দেশটা দোষীদের নয়, দুষ্টদের নয়, শাসকদেরও নয়।
দেশটা দেশবাসীর।
দেশটা আমাদের॥

Bhattyacharya এর দেওয়াল থেকে 🙏

Want your public figure to be the top-listed Public Figure in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address

Howrah