SkyFall Media
17/04/2022
টেলি মেডিসিন পরিষেবায় অনন্য নজির রাজ্যের
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই রাজ্যে টেলি-মেডিসিন পরিষেবা শুরু করেছে স্বাস্থ্য দফতর। ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামের সেই প্রকল্পে সম্প্রতি যুক্ত করা হয়েছে স্ট্রোকে আক্রান্তের চিকিৎসাও। কেন্দ্রীয় সরকার আয়োজিত এক সমীক্ষায় সেই টেলি-মেডিসিন পরিষেবায় দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।
17/04/2022
কাশ্মীরে গুলির লড়াই! নিহত সেনা জওয়ান
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন এক সেনা জওয়ান। কাশ্মীরের কোকেরনাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়াটনার এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর এসেছিল। এর পরেই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। নিরাপত্তাবাহিনীকে এলাকা ঘিরে ফেলতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেই সময়ে জঙ্গিদের গুলিতে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, গুলির লড়াই এখনও জারি রয়েছে।
15/04/2022
শুভ নববর্ষ ১৪২৯ 🙂
01/03/2022
৪ তারিখ জরুরি বৈঠকে বসতে চলেছে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে শুক্রবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ব্যক্তিগতভাবে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বৈঠকে সভাপতিত্ব করবেন জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Hooghly
712235