Distance With Subhankar
30/06/2026
চলুন হিমাচলের ভয়ঙ্কর সুন্দরী পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়ি ব্রিজ চিচামের সাথে পরিচয় করাই.......
১৩,২২৪ ফুট উঁচুতে দাঁড়িয়ে নিচের হাজার ফুট গভীর খাদের দিকে তাকানোর সাহস আছে? 😱🌉
হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে অবস্থিত এশিয়ার অন্যতম উচ্চতম সাসপেনশন ব্রিজ— চিচাম ব্রিজ (Chicham Bridge)। রুক্ষ পাহাড়, হিমশীতল হাওয়া আর অসীম শূন্যতার মাঝে দাঁড়িয়ে থাকার এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন! যারা থ্রিল আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাদের জন্য এটি এক টুকরো স্বর্গ। 🏔️❤️
#স্পিতি #হিমালয়
মাত্র ৩০ টাকায় পৃথিবীর সবথেকে উচ্চতম পোস্ট অফিসে পোস্ট কিভাবে করা হয় দেখুন
এটাই পৃথিবীর সবথেকে উচ্চতম পাহাড়ি গ্রামের সৌন্দর্য
এটাই হিমাচলের সবথেকে সুন্দর জায়গা
Key Monastery | Spiti Valley Tour | Himachal Pradesh
26/06/2026
আজ ২৬ জুন অবশেষে স্পিতি ভ্যালির সবথেকে লম্বা ভিডিও আপলোড দিলাম https://youtu.be/aF7zpg7Wn5I
প্রায় ৩ ঘন্টার ফুটেজ কাটতে কাটতে হাতের আঙ্গুল ব্যাথা করে ৩৫ মিনিটে নিয়ে আসতে যে পরিশ্রম হয়েছে সেটা স্পিতির এই পর্বে ঘুরতে ঘুরতে পা ব্যাথাও ততটা হয়নি বোধহয় 😊
যাই হোক টানা ২ দিনের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
বর্তমানে ইউটিউব এর ইম্প্রেশন ড্রপের কারণে অনেকের কাছেই নোটিফিকেশন যাচ্ছে ২ দিন পর কখনো ৩ থেকে ৪ দিন পরেও।
এই সমস্যার কোনো সলিউশন পাচ্ছি না। তাই এইরকম পোস্টে লিঙ্ক দিতে হচ্ছে গত কয়েকটা ভিডিওতেই। অনেকেই ভাবছে হয়তো আমি ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি হয়তো।
যাইহোক এরপরের পর্বে লাংজা চন্দ্রতালের এক অ্যাডভেঞ্চার আসতে চলেছে শীঘ্রই 🙏 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ♥️ দেখা হচ্ছে খুব শীঘ্রই 🙏
Click here to claim your Sponsored Listing.