Rat & Rik
27/09/2024
৩৬৬ দিনের ভারত ভ্রমণ গপ্পোকথা ৯
আগের দিন রাত্রে গুয়াহাটি পৌঁছে রিটায়ারিং রুমে চেক ইন করলাম। রুম টা বেশ বড়ো, AC খুব ভালো কাজ করছে, ২ টি বেড আছে, একটা ওয়ারড্রবও আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা। এরপরেই জমেটো থেকে খাবার অর্ডার করলাম এবং তা দিয়ে আমাদের রাতের খাবার শেষ হল। তবে গৌহাটি স্টেশনের বাইরে ও আইআরসিটিসির ফুড কাউন্টার আছে, সেখান থেকেও আপনারা খাবার খেতে পারেন। আমাদের রিটায়ারি রুম বুক ছিল রাত্রি আটটা থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত, ১২ ঘন্টায় টোটাল ভাড়া হয়েছিল ৬৫০ টাকা।
এর পর পরের দিনের প্ল্যান নিয়ে বসলাম। কোথায় থাকা যায় সেই নিয়ে বিস্তর আলোচনার পর ঠিক করলাম হোস্টেলে থাকবো। অনলাইন বিভিন্ন প্লাটফর্মে একটি হোস্টেল বারবার ই চোখের সামনে আসছিলো। গুগলে সার্চ করে নম্বর টা নিয়ে ডিরেক্ট ফোন করলাম। বুক করলাম ২ টো AC বেড। ৩৫০/- টাকা করে প্রতি বেড প্রতি দিনের খরচ। অফলাইন এ বুক করে নিলাম।
পরের দিন সকালে uber বুক করে বেরিয়ে গেলাম স্টেশন থেকে।
গুয়াহাটি তে উবার ক্যাপ সার্ভিস কিন্তু খুবই ভালো। আমরাও তাই উবার বুক করে পৌঁছে গেলাম আমাদের আমাদের এই জার্নির প্রথম ট্রাভেলার হোস্টেল স্টে তে। হোস্টেলটির নাম ছিল gibbon backpackers hostel. হোস্টেলের মালিক এই হোস্টেলের থাকেন না, একজন কেয়ারটেকার আছে যিনি সব ব্যবস্থা করে দেন, নাম মহব্বত। আমরাও যাবার পর চেকিং করলাম এবং আমাদের নির্দিষ্ট বেডে পৌঁছে গেলাম। মাঝবেশী থেকে অল্পবয়সী ছেলে থেকে মেয়ে সবারই এখানে থাকার ব্যবস্থা আছে, তবে ছেলে মেয়ের আলাদা রুমের ব্যবস্থা নেই। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, একটা যাযাবর যাযাবর ফিলিংস আছে। Solo ট্রাভেল কাপেল ট্রাভেল অথবা বন্ধুদের গ্রুপ থাকার জন্য এই হোস্টেল এখনকার দিনে খুবই উপযোগী একটা ব্যবস্থা। ট্রাভেলর দের দুনিয়ায় এই হোস্টেল একটা আলাদাই মাহাত্ম্য নিয়ে এসেছে। ব্যাগ পত্র রেখে বেরিয়ে গেলাম লাঞ্চ করতে। হোস্টেল থেকে পায়ে হাটা দূরত্বেই আছে বেশ কিছু ভাতের হোটেল যেখানে আমরা পেয়ে গেলাম আসামিস ভাতের থালি। আসামের মানুষদের খাবারদাবারের সাথে বাঙ্গালীদের খাবারদাবারের অনেকাংশেই মিল দেখা যায় এবং তা খুব অল্প দামেই পাওয়া যায়। মাত্র ১৪০ টাকার পরিবর্তে আমরা নিয়ে নিলাম দুপ্লেট চিকেন থালি। খাবারের স্বাদ অসাধারণ।
লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটির প্রথম স্পট ঘুরে দেখার জন্য, পৌছে গেলাম পান বাজারে এরিয়া। প্রথম দিনের প্রথম গন্তব্য হতে চলেছেন নর্থ গুয়াহাটি। নর্থ গুয়াহাটি পৌঁছানোর জন্য আমাদের যেতে হবে ropeway করে যা ছাড়ে পানবাজার এরিয়ায় নেহেরু পার্কের অপজিট সাইট থেকে। প্রধানত এই রোপওয়ে কভার করে ব্রহ্মপুত্র নদের একপাড় থেকে আরেক পাড়ে যাওয়া। এই রোপোয়েতে বোথ ওয়াইজের ভাড়া পড়ে ২০০ টাকা জন প্রতি। মূলত এই নেহেরু পার্ক এরিয়াকে বলা হয় লোয়ার টার্মিনাল এবং ropeway যে পর্যন্ত যায় তাকে বলা হয় আপার টার্মিনাল। ঠিক নেহেরু পার্কের অপজিটেই আছে এর উপরের স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে রোপওয়ে চড়তে পারবেন, আর গিয়ে পৌঁছাবেন রাজুর দ্বারা (Rajadwar) ভিলেজ অথবা ডোল গোবিন্দ মন্দিরের কাছে। আমরা গিয়েছিলাম বর্ষাকালে তাই ব্রহ্ম পুত্রের যে রূপ তা ছিল খুবই ভয়ঙ্কর যেটা আমরা রোপইয়ের উপর থেকে ভালোভাবে বুঝতে পারছিলাম। এই রোপোয় থেকে ব্রহ্মপুত্র এর একটা প্যানারমিক ভিউ আপনারা এনজয় করতে পারবেন তাছাড়াও আপনারা দেখতে পাবেন উমানন্দ আইল্যান্ড অথবা পিকক আইল্যান্ড। টোটাল ১.৮ কিলোমিটার রাস্তা কভার করে এই ropeway. মোটামুটি সাত থেকে দশ মিনিটের সময় লাগে ব্রহ্মপুত্রের এক পাড় থেকে অপর পাড়ে যেতে। এর ওপরে খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মাঝখানে দুপুর ১:০০ থেকে ১:৪৫ পর্যন্ত থাকে লাঞ্চ ব্রেক। তবে আপনারা যদি দুপুর তিনটে নাগাদ এই ropeway avail করেন তাহলে সেটাই হবে সবথেকে বেস্ট টাইম। আপার টারমিনালে পৌঁছানোর পর আপনারা হেঁটেও ঘুরতে পারেন অথবা সেখানে বাইকের ব্যবস্থা আছে আপনারা বাইকে করেও ঘুরতে পারেন আশেপাশের যে গ্রাম আছে অথবা ডোল গোবিন্দ মন্দির ও আপনারা সেই ভাবেই যেতে পারেন। বাইকের ভাড়া আলাদা, ropeway এর চার্জেসের সাথে এর কোনো সম্বন্ধ নেই। আমরা হাঁটা পথে আশপাশটা ঘুরে আবার রোপোয়ে করে ব্যাক করলাম লোয়ার টার্মিনালে। আমাদের হোস্টেল থেকে শহরের মোটামুটি সব জায়গায় বাসধারা কানেক্টেড তাই আমরা এসেছিলামও বাসে আর যাব আমরা এখান থেকে বাসে।
আমরা জাস্ট রোপয় থেকে নেমে বাইরের দিকে যখনই বেরিয়েছি দেখলাম একটা ভুট্টার দোকান তো খেতে খুব ইচ্ছে হলো তো গেলাম, ভুট্টা নিয়ে আমরা খেতে খেতেই আলোচনা করছিলাম যে কোথায় যাওয়া যায়, হঠাৎ করে কাকু টা বলে উঠল যে ব্রহ্মপুত্র নদের ওপর ক্রুজ সার্ভিস চলে এবং আপনার সুন্দর সানসেট দেখতে পাবেন। জায়গাটা উনি মেনশন করলেন এমজি রোড। আমরাও মোটামুটি রেডি হয়ে ওখান থেকে চলে গেলাম যে আজকে ক্রুশে চড়বো। মোটামুটি দু'রকমের প্যাকেজ অ্যাভেলেবল একটা হল সানসেট ক্রুষ যেটা পাঁচটা থেকে সাড়ে ছটা চলে আরেকটি হল সান ডাউন ক্রস যেটা সাতটা থেকে আটটার মতো চলে। সানসেট ক্রুজের ভাড়া মোটামুটি ৭০০ আশেপাশে জনপ্রতি আর সান ডাউন ক্রসের ভাড়া মোটামুটি ৪০০ টাকার জনপ্রতি, এর সাথে ইভিনিং স্নাক্স ইনক্লুডিং থাকে। এসব information আমরা ওখানে গিয়ে জানতে পারলেও আমরা এই ক্রুজ রাইড করতে পারিনি, কারণ আমরা আগেই বলেছি যে আমরা এই গুয়াহাটি গিয়েছিলাম বর্ষাকালে, এই বর্ষাকালে ব্রহ্মপুত্রের জল বিপদসীমার ওপরে চলে গেলে এই ক্রুজ রাইড অথবা যেকোনো ধরনের যাত্রীবাহী যান বন্ধ থাকে ব্রহ্মপুত্র এ। তাই এবারের মত ক্রুজ রাইড অধরাই থেকে গেল আমাদের কাছে। বাস ধরে ফিরে এলাম আমাদের হোস্টেলে। আজ ভারত ভ্রমণের গল্প এতোটুকুই দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন।
23/09/2024
অনেক স্মৃতিতে ভরা এক জায়গা। মাঝে মাঝে এই সত্যি ঘটনা গুলো গল্প মনে হয়। নিজের চোখে দেখার পর সত্যি টা বিশ্বাস করতে একটু বেগ পেতে হয়। আমাদের দেশে এরকমই অনেক জায়গার মধ্যে এটি একটি।
18/09/2024
কুলধারা।
জয়সালমির এর খুব কাছে এক অদ্ভুত গ্রাম কুলধারা। এই পুরো জার্নির মধ্যে এক অন্য রকম ইচ্ছা পূরণ।
11/09/2024
৩৬৬ দিনের ভারত ভ্রমনের চতুর্থ রাজ্য ছিল মেঘালয়।
এই ভয়ানক সময়ে লেখা লেখি একদম বন্ধ করে ফেলেছি, তবে ভাবছি লেখা লেখি শুরু করবো আবার।
ছবিটি তুলেছিলাম নোকালিকায় ফলস থেকে হোমস্টে তে ফেরার পথে। সবুজে মোরা, বৃষ্টির মাঝে নাম না জানা কোনো জায়গায়।
13/08/2024
Thank you so much for the invitation! Banzaras. We are thrilled to be a part of this event. Looking forward to connecting with everyone and making some great memories. See you there!
Registration link
https://play.decathlon.in/event-details/Offbeat-Trekking-Workshop-with-Banzaras/1268bcc0-52dd-11ef-ae83-ab3b608f0d92?utm_source=sharebutton&utm_medium=decathlon_play_partner_app&utm_campaign=externalshare
Click here to claim your Sponsored Listing.