Ashmita Mukherjee

Ashmita Mukherjee

Share

28/09/2025

একটি ছবি বানানোর জন্য কী কী প্রয়োজন?

শর্ট ফিল্ম নয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

শ’য়ে-শ’য়ে মানুষ? হাজার-হাজার যন্ত্রপাতি? কোটি-কোটি টাকা?

নাকি শুধুই ইচ্ছে? যে ইচ্ছে একটি মানুষের মন থেকে আরও মানুষের মনে সঞ্চারিত, বা বলা ভালো, সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে? এমন ইচ্ছে, যা ধীরে ধীরে দিনদুপুরের খামখেয়াল থেকে শেষরাতের ঘুমভাঙানিয়া স্বপ্ন হয়ে ওঠে। এমন ইচ্ছে, যার জোরে মাত্র তিনজন মানুষ ক্যামেরার পিছনে থেকে একটি আস্ত ফিচার ফিল্ম বানিয়ে ফেলার উন্মত্ত সাহস দেখাতে পারে। নিজেরাই বাজেটিং, শিডিউলিং, কস্টিউমিং, কন্টিন্যুইটি — সব করে নেয়।

আবার বলছি: স-ব করে নেয়।

আগুনের মতো সেই ইচ্ছাশক্তি তারপর ছড়াতে থাকে, ছড়াতেই থাকে। ছবিটির পিছনে একজোট হয়ে ওঠে গোটা পরিবার। চলে আসেন উৎসাহে ও প্রতিভায় উদ্দীপ্ত ঝকঝকে মানুষেরা। তাঁদের সকলের মুখে একটাই কথা: "কাজটা করে ফেলি তবে!"

তাঁদের বিশ্বাসই আমাদের সেই প্রথম তিনজনকে আশ্বস্ত করেছিল।

পদে-পদে ছবিতে প্রাণপ্রতিষ্ঠা করে চলেন তাঁরা। দৃশ্যে-দৃশ্যে চেতনার সঞ্চার হতে থাকে। গড়ে ওঠে চরিত্র, নির্দিষ্ট হয় কাহিনীর স্রোত ও গতি, সঙ্গীত-ঝঙ্কারে আত্মপরিচয় ঘোষণা করে স্বতন্ত্র এক পৃথিবী। সেই পৃথিবী তিলে-তিলে আমরাই গড়ে তুলছি বটে, কিন্তু তার প্রকাশ ঘটছে সম্পূর্ণ নিজস্ব মহিমায়।

বোধন তো একেই বলে। এই জেগে-ওঠাকে।

জেগে উঠছে "ঘরের লোক"।

তৈরী হয়ে উঠছে এক আন্তরিক চলচ্চিত্র: আমাদের একান্ত স্বজন ও প্রণম্য প্রয়াত দেবল দেববর্মা (অজিত চট্টোপাধ্যায়)-রচিত কাহিনী-নির্ভর। ছবিটি গড়ে উঠছে এই কলকাতারই বুকে, বাংলা ভাষায়। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। স্বপ্ন-দেখার দুর্দমনীয় শক্তিতে ধরা দিচ্ছে এক অন্য বাস্তব।

আজ আপনাদের সামনে রইল এই ছবির প্রথম পোস্টার।

ভবিষ্যতে আরো অনেক কিছু জানানোর থাকবে। আমরা জানাতে থাকব।

ছবিটির যাত্রাপথে আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদই আমাদের পাথেয়।

প্রযোজনা করেছেন : Aindrila Chatterjee

চিত্রনাট্য, চিত্রগ্রহণ, ও পরিচালনা করেছেন: Sanjeeb Mitra

মুখ্য ভূমিকায়: Ashmita Mukherjee , Baishakhi Roy , Shamin Banerjee Sudarshan Sarkar

প্রোডাকশন ডিজাইন করেছেন: Ankita Chanda

সঙ্গীত পরিচালনা করেছেন: Mouli Chakraborty

সম্পাদনা করেছেন: Abhishek Bhattacharyya

সাউন্ড ডিজাইন ও মিক্সিং: Post Production Studios

এবং পোস্টারটি তৈরী করেছেন: Monmohan Das

Want your public figure to be the top-listed Public Figure in Dankuni?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dankuni