Subhadip Electronics 2

Subhadip Electronics 2

Share

10/06/2023

ঠাকুরের দয়ায় আমার দাদা সুস্থ ভাবে ফিরে আসতে পেরেছে ওড়িশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দূর্ঘটনা থেকে 🙏🙏🙏🙏🙏🙏🙏
দিনটা ছিল 1/06/2023 বৃহস্পতিবার দাদা ট্রেনে উঠেছে সকাল সাড়ে দশটায় ট্রেন থেকে নামবে তার ঠিক পরের দিন রাত আটটার সময় দাদা ছিল হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে । তার ঠিক পরের দিন অর্থাৎ 2/06/2023 শুক্রবার মানে দুর্ঘটনার দিন দাদাকে যখন ফোন করি , তখন দাদা জানায় যে বালেশ্বরে পৌঁছতে আর আধ ঘন্টা বাকি আছে মোটামুটি ভাবে খড়্গপুরে নামতে আর দু'ঘণ্টা দশ মিনিট মত বাকি আছে । এই কথা বলে দাদা ফোন রেখে দেয় । তার ঠিক কিছু সময় পরে মানে ছটা চল্লিশের দিকে দাদা বাড়িতে ফোন করে জানায় ট্রেন এক্সিডেন্ট হয়েছে এবং আমার কোথাও লাগেনি আমি ভালো আছি । বাড়ির কাউকে চিন্তা করতে না বলল । তারপর আমরা নিউজ চ্যানেলে দেখলাম ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়েছে । মোট দুটি ট্রেন এবং একটা মালগাড়ির । করমন্ডল এক্সপ্রেস এবং হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস । করমন্ডলের ১৫ টা বগি এবং হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের চারটা বগি ক্ষতিগ্রস্ত হয়েছে । ঠাকুরের আশীর্বাদে দাদা বেঁচে যায় দাদা ছিল একদম লাস্টের বগিতে (হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে) । তারপরে বিশাখাপত্তনমে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করায় দাদা প্রথমের দিকে চলে আসে এবং ভয়ানক বিপদ থেকে বেঁচে যায় ভাগ্যের জোরে এবং ঠাকুরের কৃপায় । সেখানে তাদের তিন বোতল জল এবং দুটি করে বিস্কুট প্যাকেট দেওয়া হয়েছিল । তারপরের দিন মানে শনিবার দুপুর ১:৩০ মিনিটে দাদা বাড়ি ফিরে আসে । দাদা এরকম এক্সিডেন্ট চোখের সামনে দেখে দুদিন ঠিকমতো খেতে পারেনি।

Video source - Facebook

Want your business to be the top-listed Media Company in Contai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Contai
721440