Surajeet Basu
29/07/2025
Two Indian women. One world stage. A nation beaming with pride.
At just 19, Divya Deshmukh achieved an extraordinary feat by becoming the first Indian woman to win the FIDE Chess World Cup. Across the board, Koneru Humpy, a legend in her own right, made this all-India final a truly historic event.
Congratulations to both champions!
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি ।
শোনো পাহাড়টা, আগেই
বলেছি ভালোবেসেছিল মেঘকে
আর মেঘ কী ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো ।
সেদিন ছিল পাহাড়টার জন্মদিন ।
পাহাড় মেঘেকে বললে; "আজ তুমি লাল
শাড়ি পরে আসবে" ।
মেঘ পাহাড়কে বললে;
"আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে" ।
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী,
পুরুষেরা জ্বলন্ত কাঠ ।
সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের
আলিঙ্গনের আগুনে,
পাহাড় ছিল মেঘের ঢেউ-জলে ।
হঠাৎ, আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের
ভঙ্গিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে;
ওঠ্ ছুড়ি!- তোর বিয়ে ।
এখনো শেষ হয়নি গল্পটা ।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল
ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনোদিনই
ভুলতে পারল না ।
বিশ্বাস না হয় তো চিরে দেখতো পারো পাহাড়টার হাড় পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে শত ঝর্ণার জল।
____ஜ۩۞۩ஜ____
Silent Knight
____ஜ۩۞۩ஜ____
Sometimes, people don't notice the things we do for them, until we stop doing it
28/03/2024
হাওয়ার আদরে তোমার চুল উড়ছে
এই তো কাছে দাঁড়িয়ে তুমি।
আকাশের চাঁদের পানে চেয়ে দেখি
নক্ষত্ররা গোল মিটিঙে বসেছে
সবাই শুধু তোমার কথা বলছে।
আমি অবাক হয়ে ভাবছি
কি সুন্দুরী তুমি
জোত্স্নার নীল আলো আমার চোখে
তোমার প্রেমে মুগ্ধ আমি।
তোমার শেওলা রঙের শাড়ির আঁচলে
জোত্স্নার জারিজুরি ,কাটাকুটি
তুমি হাসছো ,হাসছো আমার চোখে।
আকাশের চাঁদে আজ পূর্ণতা
সেই আলো জড়িয়ে তোমার মুখে।
নেমে যাচ্ছে তোমার থুতনি বেয়ে তোমার শরীরে
অসাধারণ এক কবিতার মতো
আমি ছুয়ে যাচ্ছি তোমায়
ভেসে যাচ্ছি জোত্স্নার আলোয় তোমার বুকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Connaught Place
110001