Cooking Tips With Jeba
09/03/2025
ছোট্ট মেয়েটি এসে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, আম্মু কি আমার যত্ন নেয়?’
চোখ বড় বড় করে বাবা খুব আদুরে গলায় বলল, ‘অবশ্যই! আম্মু তোমার অনেক যত্ন নেয়। তোমাকে খাইয়ে দেয়। অসুখ হলে তোমার সেবা-যত্ন করে। তোমাকে গান গেয়ে শোনায়।’
‘দাদুভাই কি আমার যত্ন নেয়?’
‘অবশ্যই! দাদুভাই তোমাকে গল্প শোনায়। তোমার জন্য সুন্দর সুন্দর গিফট, চকলেট নিয়ে আসে।’
‘আর দাদুমণি?’
‘দাদুমণিও।’
‘আর ফুপি?’
‘ফুপি তো তোমার জন্য পাগল। ছুটি পেলেই তোমাকে দেখতে চলে আসে।’
‘আ…র রহিমার মা?’
‘ও, ও তোমার অনেক যত্ন নেয়। তোমার কাপড় ধুয়ে দেয়, বিছানা ঠিক করে দেয়, ঘুম পাড়িয়ে দেয়।’
সবকিছু শুনে ছোট্ট মেয়েটি সন্তুষ্ট হয়ে বলবে, ‘তাহলে তো আম্মু ঠিকই বলেছে। এ বাসায় একমাত্র তুমিই কোনো কাজের না।’🤭😂
09/03/2025
থানায় ঢুকেই ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন, ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর: কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা: আমি যখনই তার বাড়িতে উঁকি দিই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!🤭😂
08/03/2025
আম্মুর ব--কা শুনে অনেক দিন পর পড়তে বসেছিলাম.!
- টানা ২ ঘন্টা পড়ার পর দেখি এইটা ছোট ভাইয়ের বই ছিল.!🙂
07/03/2025
বড়বাবুঃ আলম কাল যে তোমাকে বলেছিলাম ফাইলটা দিতে, দাওনি কেন?
আলমঃ স্যার আলমারীর চাবিটা যে আপনার কাছে ছিল।
বড়বাবুঃ তা থাক দ্যাটস নট দি পয়েন্ট তুমি ফাইলটা দাওনি কেন?😜🤭
07/03/2025
নতুন বউয়ের রান্না করা খিচুড়ি মুখে দিয়েই মুখ কুঁচকালেন স্বামী। বললেন, ‘কী খিচুড়ি রেঁধেছ? একদম গোবরের মতো স্বাদ।’
বউ বললেন, ‘হায়! এই লোক না জানি আর কী কী খেয়ে দেখেছে!’🤭😜
07/03/2025
পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল। টয়লেটে আগেই একটা বই রাখা ছিল, প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল। ফিরে আসতেই স্যার কষে ধমক লাগালেন।
-কী ব্যাপার, টয়লেট থেকে আসতে এতক্ষণ লাগল কেন? আর কেউ যাবে না নাকি?
-না স্যার, ওরা ভালো করেই পড়াশোনা করে এসেছে।😜
07/03/2025
- বিন্দুমাত্র পড়ালেখা না করেও.!
- ফিউচারে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখা আমি.!🙂
06/03/2025
YouTubeing করলে Youtuber
Tiktok করলে Tiktoker
আর আমি যে Post করি তাহলে কি আমি Poster! ☹️🤔
06/03/2025
বহু বহু বছর আগের কথা। এক দেশে ছিল এক ছেলে আর এক মেয়ে। একদিন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করিল, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’
মেয়েটি উত্তর দিল, ‘না।’
অতঃপর ছেলেটি সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল।🤭
06/03/2025
গ্রাম থেকে শহরে এসেছেন রামলাল। ঘুরতে ঘুরতে তিনি গেলেন ছবির দোকানে। দোকানে সারবেঁধে ঝোলানো আছে বাঁধাই করা হরেক রকম ছবি। গ্রামের দৃশ্যের ছবি, বাঘের ছবি, মোনালিসার ছবি…ইত্যাদি। ঘুরতে ঘুরতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালেন হরিপদ। দোকানদারকে ডেকে বললেন, এই বিচ্ছিরি ছবিটার দাম ৫০০ ট্যাকা? এইডা তো আমি ফিরি দিলেও নিমু না!
দোকানদার বললেন, ছবি কই? ওটা তো আয়না!😂😂
06/03/2025
"মশা" হলো
ইন্টারন্যাশনাল শিল্পী..!🎤
তার গান শুনে, ছোট-বড় সবাই
হাত তালি দেয়..!👏
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Burdwan
713104