Arun Halder
29/05/2026
আজ জামালপুর বিধানসভার চৌবেড়িয়া এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সাধারণ মানুষের হাতে তুলে দিলাম।
সরকারি পরিষেবার সুবিধা যাতে প্রতিটি মানুষের কাছে সহজে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।
মানুষের পাশে থেকে তাঁদের সুবিধা ও সমস্যার সমাধানে সর্বদা কাজ করে চলেছি।
জামালপুর বিধানসভার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাই আমাদের অঙ্গীকার।
কালনা কাঁশড়া হাই স্কুল সন্নিকট গ্রামে ড্রেনের বর্তমান পরিস্থিতি ও সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলাম।
এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনলাম এবং দ্রুত সমাধানের আশ্বাস দিলাম।
জামালপুর বিধানসভার প্রতিটি এলাকার উন্নয়ন ও পরিকাঠামো উন্নত করাই আমাদের লক্ষ্য।
মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
29/05/2026
জামালপুর বিধানসভার শ্রীকৃষ্ণপুর এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে ফর্ম তুলে দিলাম এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করলাম।
মানুষের সুবিধা ও সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন BDO অফিসার শ্রী পার্থসারথি দে মহাশয়।
মানুষের পাশে, মানুষের সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
28/05/2026
রহিন পরবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জঙ্গলমহলের ঐতিহ্যবাহী এই লোকউৎসব আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও মাটির টানের প্রতীক।
সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক।
— অরুণ হালদার
বিধায়ক, জামালপুর বিধানসভা
28/05/2026
হিন্দুসম্রাট, জাতীয়তাবাদী মহান স্বাধীনতা সংগ্রামী বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
দেশপ্রেম, আত্মত্যাগ ও অদম্য সাহসের আদর্শ আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। 🇮🇳🙏
— অরুণ হালদার
বিধায়ক, জামালপুর বিধানসভা