Birbhum Lal Matir Desh
09/05/2026
সাধারণ বিজ্ঞপ্তি 📢
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীরভূম লাল মাটির দেশ-এর উদ্যোগে পরিচালিত “ওয়াল অফ হেলথ” ক্যাম্প আগামী ১০ ই মে ২০২৬, মাসের দ্বিতীয় রবিবার, সকাল ১০টা থেকে জেলা প্রশাসন ভবন চত্বরে যথারীতি অনুষ্ঠিত হবে। সকল দাতা, গ্রহীতা ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।
— বীরভূম লাল মাটির দেশ
11/04/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২ এপ্রিল ২০২৬ (মাসের দ্বিতীয় রবিবার), জেলা প্রশাসন ভবন চত্বরে বীরভূম লাল মাটির দেশ-এর উদ্যোগে পরিচালিত “ওয়াল অফ হেল্প” ক্যাম্প/কিয়স্ক বন্ধ থাকবে।
নির্বাচনী প্রক্রিয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে উক্ত এলাকাটি ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে।
আমাদের অনিচ্ছাকৃত কারণে ক্যাম্পটি বন্ধ রাখার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। - বীরভূম লাল মাটির দেশ
22/03/2026
আজ ২২ মার্চ ২০২৬ , মাসের চতুর্থ রবিবারে, জেলা প্রশাসন ভবন চত্বরে বীরভূম লাল মাটির দেশ-এর উদ্যোগে “ওয়াল অফ হেল্প” ক্যাম্প/কিয়স্ক সফলভাবে অনুষ্ঠিত হয়। মানবিকতার এই উদ্যোগে আজ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
আজকের ক্যাম্পে মোট ৬০ জন সংগ্রাহক তাঁদের ও তাঁদের পরিবারের প্রয়োজন অনুযায়ী ১৭৫ টি সামগ্রী সংগ্রহ করেছেন। জামাকাপড়, চাদর, জুতো, ইমিটেশন, বই, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি শিশুদের জন্য থাকা নানা খেলনা ছোটদের মুখে আনন্দের হাসি ফুটিয়েছে -যা এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলেছে।
এছাড়াও, ১৬ জন উদার হৃদয়ের দাতা তাঁদের ব্যবহারযোগ্য সামগ্রী দান করে এই ক্যাম্পকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাঁদের এই নিঃস্বার্থ সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগায়।
“ওয়াল অফ হেল্প” শুধু একটি ক্যাম্প নয়—এটি একটি মানবিক সেতুবন্ধন, যেখানে দান ও প্রয়োজন একসাথে মিলিত হয়।আমরা সকল দাতা ও সংগ্রাহকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহায়তায় অসংখ্য মানুষের প্রয়োজন মিটছে, মুখে ফুটছে হাসি।
ক্যাম্পের সময়সূচি:
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার
,সকাল ১০:৩০ – দুপুর ১:০০
আপনিও যুক্ত হতে পারেন:
পরিষ্কার ও মানুষের ব্যবহারযোগ্য যেকোনো জিনিস- জামাকাপড়, চাদর, খেলনা, স্কুল ব্যাগ, খাতা, বই, জুতো ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন।
অনুরোধ: দান করার আগে সামগ্রী পরিষ্কার ও সঠিকভাবে প্যাকেট করে আনুন।
সংগ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারেন।
স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আসুন, আমরা সবাই মিলে মানবিকতার এই দেওয়ালকে আরও শক্তিশালী করি।
#মানবিকতা #সহানুভূতি #সমাজসেবা
৮ মার্চ ২০২৬, মাসের দ্বিতীয় রবিবার, জেলা প্রশাসন ভবন চত্বরে বীরভূম লাল মাটির দেশ-এর উদ্যোগে “ওয়াল অফ হেল্প” ক্যাম্প/কিয়স্ক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই দিনে ৭১ জন সংগ্রাহক তাঁদের ও তাঁদের পরিবারের প্রয়োজনের জন্য মোট ১৮৮ টি জামাকাপড়, শাড়ি, চাদর, পোশাক , মহিলাদের ইমিটেশন, ব্যাগ ও অনন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। একই সঙ্গে ৮ জন উদার হৃদয়বান ব্যক্তি তাঁদের ব্যবহারযোগ্য সামগ্রী দান করে এই মানবিক উদ্যোগকে আরও সমৃদ্ধ করে তোলেন।
এই কর্মসূচির প্রতিটি ক্যাম্পই প্রমাণ করে যে আমাদের সমাজে মানবিকতা ও সহানুভূতি এখনও জীবিত। যাঁরা দান করেছেন এবং যাঁরা সংগ্রহ করেছেন—দু’পক্ষের সম্মিলিত সহযোগিতায়ই “ওয়াল অফ হেল্প” আজ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছে। আমরা প্রত্যেক দাতা ও সংগ্রাহকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের জন্যই বহু পরিবারের মুখে আজ হাসি ফুটেছে।
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কিয়স্ক খোলা থাকে। যে কেউ পরিষ্কার ও ব্যবহারযোগ্য নতুন বা পুরাতন জামাকাপড়, ব্যবহার যোগ্য বস্ত্র, বিছানার চাদর, স্কুল ব্যাগ, খাতা, বই, পেন, পেন্সিল, জুতো কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এখানে দান করতে পারেন। জামাকাপড় অবশ্যই ধোয়া, ইস্ত্রি করা ও পরিষ্কার প্যাকেটে ভরে দিতে অনুরোধ করা হচ্ছে। সংগ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে প্রয়োজনীয় সামগ্রী নিতে পারেন। স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে ইচ্ছুকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আপনাদের সহযোগিতায় বীরভূম লাল মাটির দেশ আজ এবং আগামীতেও অসহায় মানুষের পাশে থাকবে। আসুন, আমরা সকলে মিলে মানবিকতার দেওয়াল “ওয়াল অফ হেল্প”-কে আরও শক্তিশালী করি এবং একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।
#মানবিকতা #সহানুভূতি #সমাজসেবা
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
Birbhum
731101