Bapi Biswas
জীবনে অনেক বড় হওয়ার চেয়েও বেশি জরুরি হলো একজন ভালো মানুষ হওয়া। আপনার অর্জনের তালিকায় হয়তো অনেক নামিদামি পদক নেই, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনার কারণে আজ কোনো একটা মন ভেঙে চুরমার হয়ে যায়নি, কেউ নিভৃতে আপনার নামে অভিযোগ নিয়ে সৃষ্টিকর্তার কাছে হাত তোলেনি-এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পদক। এই যান্ত্রিক যুগে সহমর্মিতা আর সততাকে টিকিয়ে রাখাটাই সবচেয়ে কঠিন যুদ্ধ, আর আপনি যদি সেই যুদ্ধে টিকে থাকতে পারেন, তবে আপনিই প্রকৃত বিজয়ী।
দিনশেষে বিছানায় গা এলিয়ে দিয়ে বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে যখন বলতে পারবেন, "আজ আমার দ্বারা কারো ক্ষতি হয়নি, আমি কারো হাসিকে কান্নায় রূপ দেইনি" সেই প্রশান্তিটুকু পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। মানুষের দোয়া,আশীর্বাদ, আর ভালোবাসা এমন এক সম্পদ, যা বিপদের দিনে ছায়া হয়ে দাঁড়ায়। সফল তো অনেকেই হয়, কিন্তু দিনশেষে একজন ‘নিষ্কলঙ্ক’ মানুষ হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা।
゚
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Berhampore