Krishnendu Mukherjee
12/07/2026
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি আদর্শ, সংগঠন, সুশাসন ও জনসেবার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ আসানসোলের চিত্রা মোড়ে দ্য ফার্ণ রেসিডেন্সিতে আসানসোল উত্তর মন্ডল-৩-এর দ্বারা আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহ, শৃঙ্খলা ও জনকল্যাণে কাজ করার দৃঢ় সংকল্প আমাকে অত্যন্ত অনুপ্রাণিত ও মুগ্ধ করেছে।
আসুন, সংগঠনের শক্তিকে মানুষের কল্যাণে আরও নিবেদিত করি। সেবা, সংগঠন ও সমর্পণ— এই হোক আমাদের অঙ্গীকার।
12/07/2026
আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডের বন বিষ্ণুপুর এলাকার পল্লিবাসীদের আন্তরিক ভালোবাসা ও সংবর্ধনায় আমি অভিভূত। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই সম্মান আমার একার নয়, আপনাদের সকলের। মানুষের বিশ্বাস ও আশীর্বাদই আমার জনসেবার পথে এগিয়ে চলার সবচেয়ে বড় প্রেরণা।
জনসেবাই আমার অঙ্গীকার, আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Asansol