Shahria Hasan
নির্বাচন বয়কট করা হচ্ছে বিভিন্ন আসন থেকে শেরপুর -০৩ ゚
ট্রাম্পের ঘোষণার পর আমরা যেখানে চিন্তিত, সেখানে তারা রাস্তায়। কত সাহস দিয়ে আল্লাহ তাদের দুনিয়ায় পাঠিয়েছেন। ❤️
07/04/2026
ভোলায় সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্ট দেয়ায় মহিলা বিভাগের কর্মী গ্রেফতার- সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশঃ নূরুন্নিসা সিদ্দীকা
ভোলার বিবি সাওদা (৩৭) নামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। গত ৫ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। তাঁর “অপরাধ” — সরকারের নীতির সমালোচনা করা।
একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেফতার করা — গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।
রাতের গভীরে গৃহ থেকে তুলে নিয়ে যাওয়া কোন সাধারণ ঘটনা হতে পারে না। চরমভাবে নারীর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর ক্ষমতায়নের কথা বলা হয় অথচ নারীর গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে।এটা ভয়ের এক শাসনব্যবস্থার ইঙ্গিত।বিপ্লোপত্তর দেশে নারী গ্রেফতার করার মতো ঘটনা আমরা মেনে নেব না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানাচ্ছি।
নূরুন্নিসা সিদ্দীকা
সেক্রেটারি, মহিলা বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
03/04/2026
মাওলানা মুফতি আমির হামজা এমপি, অত্যন্ত স্পষ্টবাদী মানুষ হওয়ায় সমালোচনা তার পিছু ছাড়ে না। কুষ্টিয়া মেডিকেল কলেজ যাতে চালু না হয় এর জন্য একটি পক্ষ তাকে ৫০ কোটি টাকার বেশি ঘুষ অফার করেছে এবং তিনি তা যথারীতি প্রত্যাখান করেছেন। এ নিয়ে কারা তাকে টাকা অফার করেছে তা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়ে জনৈক ব্যক্তি এমপি মহোদয়কে লিগাল নোটিশ পাঠিয়েছে। এই লিগাল নোটিশ নিয়ে চলছে অতিউৎসাহী মুখরোচক আলোচনা।
মনে হচ্ছে এমপি সাহেবের জাত কূল সব চলে যাবে। অথচ এটি খুব সহজ যে, তিনি এসব লিগাল নোটিশের যথাযথ জবাব দিবেন- এটিই স্বাভাবিক। একইভাবে সিরাজগঞ্জের আদালতে জনৈক ব্যক্তি আমির হামজার বিরুদ্ধে ১শো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে। সেটি নিয়েও বিরুদ্ধবাদীরা ঢোল ডগর বাজিয়ে দেশ উদ্ধার করে ছাড়ছে। অথচ সব হয়রানি মূলক মামলা ও নোটিশের জবাব তিনি আইনগতভাবেই প্রদান করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, হিংসুকরা সব সময়ই তাকে হয়রানি করার চেষ্টা করবে। তবে তিনি আল্লাহর ওয়াস্তে জনগণকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দিয়ে যাবেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Habra