Alipurduar BJP Assembly
জনরোষের মুখে পালানোর পথ নেই, খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা তথা সিভিক ভলান্টিয়ার! মাথাভাঙ্গার জোরপাটকিতে কার্যত আন্ডারগ্রাউন্ড তৃণমূল নেতা, খাটের তলায় লুকিয়ে কাটল সময়!
#বাংলা_সংবাদ
#বাংলা_সংবাদ
বড় খবর:
আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাতলাখাওয়া অঞ্চলে মহিলা সমিতির লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার হলেন মহিলা সমিতির নেত্রী ম্যাম্পি দাস। দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়মের অভিযোগের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত চলছে।
আগামী সপ্তাহ থেকে 'মুখ্যমন্ত্রী কে বলুন' এর জায়গায় করা হবে 'আপনার সরকারকে বলুন', পুরানো নম্বরটিও থাকবে না। নতুন ফোন নম্বরও লঞ্চ করা হবে।
মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে নিউটাউনে গ্রেফতার হল ফেল করা BDO প্রশান্ত বর্মন।।
চোলাই মদ বন্ধ করা আজ অত্যন্ত জরুরি। কারণ এই বিষাক্ত মদের মধ্যে মেশানো থাকে ইউরিয়া, মিথানলসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যা ধীরে ধীরে মানুষের শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এর ফলে পেট ফুলে যায়, কিডনিতে জল জমে যায়, লিভার নষ্ট হয়ে যায়, চোখের দৃষ্টি পর্যন্ত চলে যেতে পারে। অনেক মানুষ অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন শুধুমাত্র এই বিষাক্ত চোলাই মদের কারণে।
একদিকে কয়েকজন অবৈধ ব্যবসায়ী টাকা রোজগার করছে, আর অন্যদিকে শত শত পরিবার হারিয়ে ফেলছে তাদের প্রিয় মানুষদের। অসংখ্য মা হারাচ্ছেন সন্তান, স্ত্রী হারাচ্ছেন স্বামী, ছোট ছোট বাচ্চারা হারাচ্ছে তাদের বাবাকে। তাই সমাজকে বাঁচাতে, যুব সমাজকে নেশামুক্ত রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে চোলাই মদ সম্পূর্ণভাবে বন্ধ করা খুবই জরুরি।
23/05/2026
এটাই বিজেপির সরকার, মাত্র ১২ ঘন্টার মধ্যে কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।
সাংগঠনিক বৈঠক শেষে জেলা সভাপতি Mithu Das মহাশয়, ইরিগেশন ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে ক্ষতিগ্রস্ত এলাকা এবং কাজের অগ্রগতির পরিদর্শন এবং খোঁজ খবর নিলেন।
23/05/2026
22/05/2026
আলিপুরদুয়ার ইউনিভার্সিটি-র কর্মকর্তাদের পক্ষ থেকে সংবর্ধনা ও সাক্ষাৎ করলেন MLA paritosh das মহাশয়
20/05/2026
আজ শিলিগুড়ির উত্তরকন্যায় বিভিন্ন দপ্তরকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উত্তরবঙ্গের সকল সাংসদ ও বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা।
উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ। উত্তরবঙ্গের মানুষের জীবনে যাতে পরিবর্তন আসে তার সবরকম চেষ্টা করবে বিজেপির সরকার।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Alipurduar