Taj Creation

Taj Creation

Share

09/02/2026

চায়ের জন্য কখনো মানা করতে নেই🤗
#চা

Photos from Taj Creation 's post 05/02/2026

কি একটা ওয়েদার।
every single week raining 😪

03/02/2026

শবে বরাত আসলেই কিছু মানুষ রুটি হালোয়া খাওয়া না খাওয়া নিয়ে মিছিল শুরু করে দেয়😞
ভাই আমার কথা হলো শবে বরাতে রুটি হালোয়া খেলে সমস্যাটা কোথায়। এটাতো আমার আমলে কোন প্রকার সমস্যা করছেনা। আমল আমলের জায়গায়, খাবার খাবারের জায়গায়। আমল আর খাবারকে এক করা ঠিক না। খাবার একটা দেশের সংস্কৃতি আর আমল পুরো বিশ্বের মুসলিম মিল্লাতের বিশ্বাস।
আমার অবশ্য গরুর মাংস দিয়ে চালের রুটি বেশি ভালো লাগে 😇। এবার অবশ্য হালিম আর পরোটা বানিয়েছি 🥰
#শবেবরাত

03/02/2026

🌙 পবিত্র শবে বরাতের রাতের বিশেষ কিছু আমল 🌙
হুযুর শাইখ-উল-ইসলাম আল্লামা ডঃ মুহাম্মাদ তাহির-উল-ক্বাদরী (মা.জি.আ.)
════════════

✨ ১. সূরা ইয়াসীন
৩ বার তিলাওয়াত করুন।
শুরু ও শেষে ৩ / ৭ / ১১ বার দরুদ শরীফ পাঠ করুন।

✨ ২. সূরা আদ-দুখান
পুরো সূরা ৩ বার তিলাওয়াত করুন
অথবা
প্রথম ৮ আয়াত ৩০ বার পাঠ করুন।
(শুরু ও শেষে ৩ / ৭ / ১১ বার দরুদ শরীফ)
📖 এই সূরায় পবিত্র লাইলাতুল বরাতের বিশেষ উল্লেখ রয়েছে।

✨ ৩. দোয়া ইউনুস (আ.)
কমপক্ষে ১০০ বার (সম্ভব হলে আরও বেশি)
শুরু ও শেষে ৩ / ৭ / ১১ বার দরুদ শরীফ

لَا إِلـهَ إِلَّا أَنْتَ سُبْحَـنَكَ إِنِّى كُنتُ مِنَ الظَّـلِمِينَ
“লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন”

🔹 প্রতি ১০০তম তাসবিহে পড়বেন—
فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ
“ফাসতাজাবনালাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মু’মিনীন”

✨ ৪. ইস্তিগফার
আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
কমপক্ষে ১০০ বার বা তার বেশি
(শুরু ও শেষে ৩ / ৭ / ১১ বার দরুদ শরীফ)

✨ ৫. দরুদ শরীফ
কমপক্ষে ১০০ বার, সম্ভব হলে অধিক হারে
দরুদে মিনহাজ:
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম

✨ ৬. সালাতুল তাসবিহ
৪ রাকাত আদায় করুন।

✨ ৭. কিয়ামুল লাইল
এর সাথে আরও ৮ রাকাত নফল নামাজ আদায় করুন।
➡️ মোট ১২ রাকাত (তাহাজ্জুদের ন্যায়) নামাজ আদায় করা উত্তম।

════════════
🕌 সালাতুল তাসবিহ নামাজের সংক্ষিপ্ত নিয়ম 🕌

প্রতি রাকাতে ৭৫ বার করে মোট ৪ রাকাতে ৩০০ বার এই তাসবিহ পড়তে হবে—
“সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার”

▪️ সানা পড়ার পর ১৫ বার
▪️ সূরা ফাতিহা ও অন্য সূরার পর ১০ বার
▪️ রুকুতে ১০ বার
▪️ রুকু থেকে উঠে ১০ বার
▪️ প্রথম সিজদায় ১০ বার
▪️ সিজদা থেকে উঠে ১০ বার
▪️ দ্বিতীয় সিজদায় ১০ বার

📌 হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ ﷺ জীবনে অন্তত একবার হলেও সালাতুল তাসবিহ আদায়ের উপদেশ দিয়েছেন।

✨ ৮. নাতে রাসূল ﷺ ও যিকির
নাতে রাসূল ﷺ, যিকিরে ইলাহী ও যিকিরে রাসূল ﷺ বেশি বেশি করুন।
পরিবারের সবাই মিলে গোশা-এ-দরুদ আদায় করুন।
নামাজ ও যিকিরের মাঝে মোনাজাত ও দোয়া করুন।

✨ ৯. বিশেষ দোয়া
এই পবিত্র রাতে রাসূলুল্লাহ ﷺ উম্মুল মু’মিনিন হযরত আয়িশা (রা.)-কে যে দোয়াটি পড়তে বলেছেন—

“আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী”
════════════

🤲
সকল আহলে ঈমানকে জানাই—

🌙 লাইলাতুল বরাত মুবারক 🌙
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতের পূর্ণ ফযিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন 🤍
════════════
©️
পোস্ট টি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন
এবং আপনি কি কি আমল করেছেন তা জানাতে ভুলবেন না।
#শবেবরাত

Photos from Taj Creation 's post 02/02/2026

একটি সাক্ষাৎকারে এপস্টেইনকে জিজ্ঞেস করা হয় সে নিজেই কি শয়,তান? তার টাকা গুলো কি নোং,রা টাকা?
উত্তরে সে বলে না কেন আমি নিজেকে শয়,তান বলবো। টাকা গুলো আমি উপার্জন করেছি। সবাই চাই সে তার সন্তানের জন্য টাকা উপার্জন করুক।
তখন সাক্ষাৎকার তাকে জিজ্ঞেস করে তোমার সন্তানেরা কি জানে টাকা গুলো কোথা থেকে এসেছে? তুমি কি বলবে যে তুমি শয়,তান নও। তখন এপস্টেইন বলে "No I have Good mirror. "

Like seriously after doing a tons of cri,me he spoused to has a good mirror!!!

আমার কথা হলো তার সন্তানের আসলে কত টাকা দরকার যে টাকার জন্য সে এতগুলো ক্রাই,ম এতোদিন ধরে করে যাচ্ছিলো। আমার তো মনে হয় শয়তা,ন ওকে দেখলে বলবে ভাও তুই আমার বস আমার আর কোন কিছু ই করার দরকার নাই তুই ই চালিয়ে যা। তুই যা শুরু করেছিস এরপর মানুষকে বিভ্রান্ত করতে আমার আর কিছু করা লাগবেনা।
একটা মানুষ ঠিক কতটা পিশা,চ হতে পারে এপস্টেইন না দেখলে হয়তো বুঝা যেতো না।

©️Interview information from TRT World

01/02/2026

পবিত্র শব-ই-বরাত এর চাঁদ
০১-০২-২০২৬

#শবেবরাত

31/01/2026

মানুষ পানির মতোই গভীর। যতক্ষণ না কাছে যাবেন বুঝতে পারবেন না মানুষ টা আসলে কতটা গভীর 🖤

31/01/2026

কোন কিছু খেতে ভালো না লাগলে এটা ট্রাই করতে পারেন🤎

Want your business to be the top-listed Media Company in Dublin?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dublin
Dublin