Kids Computer Programming School

Kids Computer Programming School

Partager

28/06/2026

আপনার সন্তান কি আগামীর পৃথিবীর জন্য প্রস্তুত?

​AI-এর এই যুগে শুধু পড়াশোনাই যথেষ্ট নয়! তাই জাপান, আমেরিকা (৪০% স্কুল) এবং ইউরোপের দেশগুলোতে ৫-৭ বছর বয়স থেকেই বাচ্চাদের কোডিং শেখানো হচ্ছে।

​🎯 সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আর দেরি করবেন না!
​✨ KCP School-এর ফ্রি ট্রায়াল ক্লাসে (Free Trial Class) আজই এনরোল করুন! ✨
​For more info
📞01840240714

21/06/2026

কোডিং আসলে কী?

অনেকেই মনে করেন কোডিং মানে সারাদিন কম্পিউটারের সামনে বসে কঠিন কঠিন কোড লেখা। কিন্তু আসলে কোডিং তার চেয়েও অনেক বেশি কিছু।

সহজভাবে বললে, কোডিং হলো কম্পিউটারকে ধাপে ধাপে নির্দেশনা দেওয়ার একটি পদ্ধতি।

ধরুন, আপনি আপনার সন্তানকে বললেন এক কাপ চা বানাতে। শুধু "চা বানাও" বললে হবে না। তাকে ধাপে ধাপে বলতে হবে—
১. পানি নাও
২. চুলায় বসাও
৩. চা পাতা দাও
৪. চিনি দাও
৫. দুধ মেশাও

কম্পিউটারও ঠিক এভাবেই কাজ করে। তাকে প্রতিটি নির্দেশনা ধাপে ধাপে দিতে হয়। আর এই নির্দেশনা দেওয়ার প্রক্রিয়াটাই হলো কোডিং।

💡 তাই শিশুদের কোডিং শেখানোর মূল উদ্দেশ্য প্রোগ্রামার বানানো নয়। বরং তাদের শেখানো—
✅ কীভাবে যৌক্তিকভাবে চিন্তা করতে হয়
✅ কীভাবে একটি বড় সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করতে হয়
✅ কীভাবে ভুল খুঁজে সমাধান করতে হয়
✅ কীভাবে নতুন কিছু তৈরি করতে হয়

যেমন সবাই গণিত শিখে কিন্তু সবাই গণিতবিদ হয় না, তেমনি সবাই কোডিং শিখবে কিন্তু সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না।

কোডিং ভবিষ্যতের একটি দক্ষতা নয়, এটি ভবিষ্যতের চিন্তাভাবনার পদ্ধতি।

Vous voulez que votre école soit école la plus cotée à Nice ?
Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Téléphone

Adresse


55 Route De Saint-Antoine
Nice
06200