Rashed Rokon

Rashed Rokon

Jaa

24/04/2026

আমেরিকা 🇺🇸 : ইরানে আক্রমণ করতে তোমাদের এয়ারবেস দাও।

স্পেন 🇪🇸: দিমু না।

আমেরিকা 🇺🇸: তাহলে আমরা ট্রেড ডিল বন্ধ করে দেব।
স্পেন 🇪🇸: কর বন্ধ।

আমেরিকা 🇺🇸: আমরা স্পেনকে NATO থেকে বের করে দেব।
স্পেন 🇪🇸: কর তোর যা খুশি।

এক স্পেন যেই মেরুদণ্ড দেখাইছে রিসেন্টলি সেটা ইউরোপে আর কেউই দেখাইতে পারেনাই। 🫡
জার্মানী তো সকাল বিকাল আমেরিকা আর ইজ্রেলকে প্যান্ট খুলে দেয়।

স্পেনের প্রতি সম্মান দেখিয়ে আগামী মাসে স্পেন ট্রিপে যাবো। ইউরোপে অন্য কোন দেশে যদি কখনো রিলোকেট করি তাহলে স্পেন টপ লিস্টে থাকবে।

22/04/2026

এপল ফোনে USB C পোর্ট খুব সম্ভবত কখনোই আসতোনা যদিনা EU বাধ্য করতো।

এখন আবার রিমুভেবল ব্যাটারি আনতে বাধ্য করছে।

সিকিউরিটি আর রিপেয়ারিবিলিটি ইস্যু থেকে ভাবলে এটা গুড মুভ। তবে রিমুভেবল ব্যাটারি দিয়ে ডিজাইন করতে গেলে ফোনের সাইজে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে।

27/03/2026

বাস পানিতে সাই করে ডুবে যাওয়ার ভিডিও অনেকবার দেখেছি।

অবাক হয়নি, এসব হয়েই থাকে, হচ্ছে।

যেটা খারাপ লেগেছে, একটা মানুষকে দেখি নাই সাথে সাথে ঝাঁপিয়ে পরে দু একজনকে
বের করে আনার চেষ্টা করতে। এমনকি যাদের পরিবারের মানুষজন বাসে ডুবে যাচ্ছিল তাদের কাউকেও ঝাঁপ দিতে দেখিনি।

হয়তো সেখানে ভাল সাঁতার জানা কেউ ছিলোনা। অথবা ঘটনার আকস্মিকতায় সবাই নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ্ই ভাল জানেন।

কেউ কেউ হয়তো ঝাঁপ দেবার চাইতে ফোনে ভিডিও করাকেই বেশি যুক্তিযুক্ত মনে করেছে। দু-একজনকে দেখেছি কিছু মানুষ ভেসে ওঠার পর তাদেরকে ভেসে থাকতে হেল্প করতে পানিতে নেমেছেন 🫡।

এসব ঘটনা নিয়ে আসলে কিছু বলার নেই। সরকার অলরেডি ২৫ হাজার টাকা পার পার্সন ঘোষণা করেছে। দ্বায়িত্ব শেষ। ঘটনার গভীরে কেউ যাবেনা, দ্বায়িত্বে অবহেলায় কারো শাস্তি হবেনা, পরের ঘটনা পর্যন্ত অপেক্ষা করবো আমরা।

আমি সবসময় বলি, দেশে বেঁচে থাকাটাই একটা মিরাকল। চারপাশে মরে যাবার মতো এত সুযোগ থাকা স্বত্বেও সুস্থভাবে বেঁচে ঘরে ফিরছেন, এটাই অনেক।

25/03/2026

Western hypocrisy!

Oma julkisuuden henkilö listan huipulle Julkisuuden Henkilö Vantaa :ssa?
Klikkaa tästä saadaaksesi sponsoroidun listauksen.

Nettisivu

Osoite

Vantaa