ITV PLUS
15/05/2025
সিরিয়ালের ব্যস্ততার মাঝেও আইএসসি-তে বাজিমাত! কত শতাংশ পেয়ে নজর কাড়লেন ‘পূবের ময়না’ ঐশানী দে?
ছোটপর্দার পরিচিত মুখ ঐশানী দে এবার অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও নিজের মেধার প্রমাণ দিলেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পূবের ময়না’-র নায়িকা সদ্য প্রকাশিত আইএসসি পরীক্ষায় ৯২% নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছেন।
ঐশানীর মা, অঞ্জনা দে মুখোপাধ্যায়ের কথায়,
“পরীক্ষার সময়ও ওর টানা শ্যুটিং চলছিল। দিনে পরীক্ষা, রাতে অভিনয়—তার মধ্যেই পড়াশোনা করেছে মেয়েটা। ভাবিনি এত ভালো করবে। তিনটি বিষয়ে প্রায় ১০০-র কাছাকাছি নম্বর পেয়েছে—বিশেষ করে পেইন্টিং, পলিটিক্যাল সায়েন্স আর মাস মিডিয়া।”
৬০০ নম্বরের পরীক্ষায় ঐশানীর প্রাপ্ত নম্বর ৫৩০। পেইন্টিংয়ে বরাবর আগ্রহী এই অভিনেত্রী অল ইন্ডিয়া পর্যায়ে পেয়েছেন ১২.৫ র্যাঙ্ক। এমন সাফল্য নিয়ে পরিবারের প্রত্যাশাও বেড়েছে। মা জানান,
“আমরা তো ভেবেছিলাম ৭০-৮০ শতাংশ পেলেই খুশি হব। কিন্তু ঐশানীর একরকম জেদ ছিল—যারা বলে অভিনয় করে ভালো রেজাল্ট হয় না, তাদের ভুল প্রমাণ করতে চেয়েছিল।”
শুধু অভিনয় নয়, ভবিষ্যতে IAS বা IFS পরীক্ষায় বসার কথাও ভাবছেন ঐশানী। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
নিজের অধ্যবসায় আর লক্ষ্যপূরণের জেদেই ঐশানী হয়ে উঠেছেন আজকের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা—যাঁরা চায় একসঙ্গে কাজ, স্বপ্ন আর সাফল্য মিলিয়ে এগিয়ে চলতে।
14/05/2025
কিনতে এসে দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী...