Live Thakurgaon লাইভ ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
পাঁচটি গাড়িকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের ভ্রাম্যমান আদালত।
সদর উপজেলা প্রশাসন ঠাকুরগাঁও
খুশি হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম কে এভাবে দোয়া করলেন এক অসহায় মা। স্থানীয়রা বলছেন,প্রশাসনের কর্মকর্তাদের এভাবে দেখা যায় না। চাইলেই সাধারণ মানুষদের সাথে নিয়ে এভাবে চলতে পারে প্রশাসনের কর্মকর্তারা, ঠাকুরগাঁওয়ে তারই দৃষ্টান্ত সৃষ্টি করলেন মোঃ খাইরুল ইসলাম। স্থানীয়রা আরো বলেন,এরকম অফিসার দেখতে পাওয়া বিরল। কোন অহংকার না রেখে, সবার ডাকে সাড়া দেওয়া একটি মহৎ গুণ। যা এই কর্মকর্তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। স্থানীয়রা আশা করছেন, ঠাকুরগাঁওয়ের মতো দেশের বিভিন্ন অঞ্চলে খাইরুল ইসলামের মত কর্মকর্তারা জনগণের সাথে থেকে কাজ করলে দেশবাসী উপকৃত হবে বলে প্রত্যাশা সকলের।
Khairul Islam
#
24/05/2026
অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকরের দাবিতে ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ উত্তরাঞ্চলীয় কমিটি ও ঠাকুরগাঁও জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের
আয়োজনে রবিবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক আক্তারুজ্জামান খান, ঠাকুরগাঁও জেলা হোটেল এন্ড রেস্তোরা ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম নুরুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, রংপুর জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আনিছ, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক হাসমত আলী,
দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মিসেস কিবরিয়া আহমেদ, পার্বতীপুর উপজেলার হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়সহ অন্যান্যরা।
সেখানে শ্রমিক নেতারা বলেন ঈদের আগে হোটেল শ্রমিকদের বকেয়া মজুরিসহ এক মাসের সমপরিমাণ বোনাস পরিশোধ করতে হবে। দ্রব্যমূল্য কমানো, স্বল্পমূল্যে রেশনিং প্রদান ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ৮ ঘন্টা শ্রম দিবস, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটিসহ শ্রমআইন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।