Vedic Theory
08/07/2024
#বর্জন_করা_হোক_স্টিল_লোহার_রথ!
পৃথিবীর প্রথম এবং সর্বপ্রাচীন শ্রীজগন্নাথদেবের রথযাত্রা হলো ভারতের উড়িষ্যার প্রদেশের পুরী নগরের রথযাত্রা। পুরীর সেই রথসহ ভারতবর্ষের সকল প্রাচীন রথ কাঠের দ্বারা তৈরি হতো এবং আজও সেই সুপ্রাচীন পরম্পরা অনুসৃত হয়ে কাঠের দ্বারাই তৈরি করা হচ্ছে। কাঠের রথের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু বর্তমানের রথগুলো অধিকাংশই লোহা বা স্টিলের বডিতে তৈরি করা হচ্ছে, তাই প্রতিবছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। গতবছর ঘটেছে ভারতের ত্রিপুরা প্রদেশের কুমারঘাটে, এবছর ঘটেছে বাংলাদেশের বগুড়ায়। রথযাত্রা আয়োজন কমিটির অসতর্কতা এবং অব্যবস্থাপনায় একই প্রকারের দুর্ঘটনা রথযাত্রা মহোৎসবে ঘটেই চলছে।
তাই রথের আয়োজকদের বলছি, আপনারা ধাতব রথ পরিহার করে পুরীর শ্রীজগন্নাথদেবের রথের ন্যায় কাঠের রথ ব্যবহার করুন। এতে শাস্ত্র এবং পরম্পরায়ও রক্ষা যেমন হবে, তেমনি রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদেরও জীবন রক্ষা পাবে। কারণ ভক্তদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আয়োজক কমিটির নেই। আপনারা দৈবের উপরে দোষ চাপিয়ে আপনাদের অসতর্কতা এবং অব্যবস্থাপনাকে জাস্টিফাই করবেন, তা কখনই হতে দেয়া যাবে না।
Click here to claim your Sponsored Listing.