FAHIM
বাঁধ
—
বুকের মাঝে পাথর জমে, পাহাড়ে হয় ভিড়,
উছলে ওঠে নোনা জল, হচ্ছে না তো স্থির।
আমরা কেন পাহাড় সমান জমিয়ে রাখি দুখ?
পাহাড় ভেঙে আসছে প্লাবন, হারায় কেন সুখ?
ইটের ওপর ইট সাজিয়ে আকাশছোঁয়া দেয়াল,
স্রোতের মুখে থমকে দাঁড়ায় অবুঝ কোনো খেয়াল।
বাঁধ দিয়ে কি আটকানো যায় মনের যত টান?
মরুভূমিতে তৃষ্ণাতুর ওই তৃপ্ত চাতক গান।
কখনো বা শক্ত বাঁধের আড়ালে রয় ভয়,
ভেঙে গেলেই ভাসিয়ে দেবে জমানো সব ক্ষয়।
তবুও মানুষ বাঁধ বেঁধে যায় আগামীর ওই আশায়,
কিছুটা জল জমিয়ে রাখে শুকনো ভালোবাসায়।
15/04/2026
Unknown নাম্বার থেকে কল আসলে তা আগে Save করে What'sapp এ ছবি ও নাম চেক করা চা"লা"ক আমি!
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Rangpur