Fatiha Rokomari.com - Sirajganj
23/05/2024
হারিয়ে গেলাম আপন ঠিকানায়
যা আমি ছাড়া সকলেরই অজানা।
আর কখনো ফিরবো না তোমাদের কোলাহলে
এই পুষ্প বাগান , আনন্দ মিছিলে ।
চেয়েছিলাম থাকিতে তোমাদের হৃদ মাঝারে
ছোট্ট একটু স্থান জুড়ে ,
একটু ভালবাসা, একটু পাশে বসা ,
ধরে হাত দুখানি বলবে কাছে এসে ,
আছি তো আমি ।
ওটুকুতেই হতো মনে সুখের পরশ
বেঁচে থাকার আনন্দ হরষ ।
আর তো কিছুই ছিল না চাওয়া
মনের কোঠায় বেশী পাওয়া ।
শূন্য হাতে ফিরে গেলাম , হারিয়ে গেলাম
এই আমি ।
কোনোদিনই কারো না হওয়া সেই আমি ।
শারমিন স্নিগ্ধা
২৩/০৫/২৪ রাত ৮.৩৬ মিনিট
টুকরো অনুভূতি ।