JRSF
22/03/2023
হক বলা জিহাদ। [কবিতা:৬৯]
শামসুদ্দীন মোহাম্মদ জুমান।
➖➖➖➖➖➖➖➖➖
সংসদে গোবরের গন্ধ!
কান পেতে শুনি, নাক-মুখ বন্ধ।
নাকে তার আসেনা লাশের গন্ধ
মিডিয়ার ক্যামেরাও অন্ধ।
কবিদের লেখা শত ছন্দে,
বাতি নেতা, পাতি নেতা দন্ধে,
মানবতার হয়ে গেলো ধর্ষণ,
অলিতে গলিতে সে কান্দে!
ঐ সব নেতা দেখো জয়বাংলার তলে,
আইন কানুনের নিজেরাই কান মলে।
উন্নতি উন্নতি আমাকেই ভোট দিলে,
এই কথা, ঐ নেতা প্রতিবারই বলে।
দুর্যোগে ত্রান চুরি, মিডিয়ায় দান।
বলদের রাজনীতি ধোঁয়াশার গান।
মেট্রিক ফেইল করে হল শালা এমপি,
এমন করে হায়! আর কত চলবি?
দাদাদের পা চেটে, পাকদের গালি,
মুখে মুখে স্বাধীনতা, তলে জোড়াতালি।
জঙ্গি ট্যাগ দিয়ে কারাগারে ভরে দাও,
ধর্ষক, চোর-ডাকু, সেকুদের ছেড়ে দাও!
বিপক্ষ দলে তাই স্বাধীনতা বিরোধী?
টাকার সাক্ষী! তাও সব নিয়ে আনে।
পিলখানা এখনো জনগণ ভুলেনি ,
সে বিচার হবে কি হাশরের ময়দানে?
জনগণ, দেখো সব দাঁড়িয়ে গালি দেয়,
সামনে এলে ভাই ঐ একটু তেল দেয়।
টাকা দিয়ে ভোটের করলেও ওয়াদা,
অপর নেতা থেকেও লুটেছে ফায়দা।
এভাবে হয়ে যায় রাতের নির্বাচন!
জনগণ ভোট দে এভাবেই ভালোবেসে।
জনসভায় দেয়া হয়, কি একটা ভাষণ।
ভাড়া করা লোকেরা সমাবেশে এসে হাসে।
আমিও হতে পারি জেলখানায় বন্দী,
ভেঙ্গে দিতে পারে, আমারও দুই হাত।
শুনো উম্মতেরা, রাসুল বলেছে কি!
জালেমের সামনে, হক কথা বলা জিহাদ।
[চয়নকাল :১২- মার্চা -২৩]
______________________
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»
"এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলো, আর তখন তিনি তাঁর পদদ্বয় ঘোড়ার পাদানীতে রেখেছিলেন, কোন জিহাদ সর্বোত্তম? তিনি বললেনঃ অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা।"
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪২০৯
হাদিসের মান: সহিহ হাদিস। IRD
🍁🍁🍁🍁
Click here to claim your Sponsored Listing.