Mamun Ferdaus
03/04/2026
❤️“জোড়ায় জোড়ায় দান”🌿
একটি গভীর অনুপ্রেরণামূলক হাদিস আমাদের সামনে এক অসাধারণ সত্য তুলে ধরেছে :
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর পথে জোড়ায় জোড়ায় দান করে, তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডেকে বলা হবে, ‘হে অমুক! এদিকে আসো!’” ভাবুন তো…!
জান্নাতের দরজাগুলো আপনাকে নিজে থেকেই ডাকছে! এ যেন সম্মানের চূড়ান্ত শিখরের একটি আমল, আর সেই আমলের জন্য জান্নাতের বিশেষ আহ্বান।
“জোড়ায় জোড়ায় দান” মানে কী?
এটি শুধু দুইটি জিনিস দান করা নয়,
বরং এর ভেতরে আছে এক গভীর শিক্ষা:
নিয়মিত দান করা, বেশি করে দান করা, বিভিন্ন ভাবে দান করা (অর্থ, সময়, শ্রম)
আবূ বকর (রাঃ) বলেছিলেন, “এমন ব্যক্তি তো সেই, যার কোনো ক্ষতি নেই!” কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে,, তার দান কখনো নষ্ট হয় না, বরং তা হয়ে যায় তার চিরস্থায়ী সম্পদ।
রাসূল (সাঃ) তাঁকে সুসংবাদ দিলেন, “আমি আশা করি, তুমি তাদের মধ্যেই একজন হবে।”
সহীহ্ বোখারী : হাদিস নং ৩২১৬
হাদিসের শিক্ষা!!
আমরা কি পারি না,, প্রতিদিন সামান্য হলেও দান করতে? হয়তো ১০ টাকা, হয়তো একটু খাবার, হয়তো কারো কষ্ট লাঘবের ছোট্ট একটু চেষ্টা…
মনে রাখবেন,
দান করলে সম্পদ কমে না,
বরং তা বাড়ে—বরকতে, শান্তিতে, মর্যাদায়।
তাই আসুন, আজ থেকেই শুরু করি, “জোড়ায় জোড়ায় দান”।
হয়তো একদিন জান্নাত আমাদের নাম ধরে ডাকবে…! আল্লাহ তায়ালা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন।
আমীন!💙❤️💚
❤️সবর : হৃদয়ের নীরব প্রশান্তি💚
জীবন সব সময় সহজ হয় না। কখনো বুক ভরা কষ্ট, কখনো চোখভরা পানি, আবার কখনো এমন সময় আসে যখন কাউকে কিছু বলার ভাষা থাকে না। ঠিক তখনই আল্লাহ আমাদের এক অদ্ভুত শক্তি দেন—যার নাম “সবর”।
সবর মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়।
বরং এটি হলো—
ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকা,
হারিয়ে না গিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া,
এবং বিশ্বাস রাখা যে,
“আমার রব সব দেখছেন, সব জানেন।”
আল্লাহ তায়ালা বলেন:
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (বাকারা: ১৫৩)
প্রচণ্ড ঝামেলায় যখন মনে হবে আপনি একা, মনে রাখবেন—আপনি একা নন। আপনার দুঃখ, আপনার নিরব কান্না, সবই আল্লাহ দেখছেন। তখন আপনার হৃদয়ে এক অদ্ভুত শক্তি জাগবে। চোখের পানি মুছে আপনি মুচকি হেসে বলতে পারবেন: “হে আল্লাহ, আপনি যা আমার জন্য রেখেছেন, তা আমার চাওয়ার চেয়েও উত্তম।”
প্রিয় নবী (সাঃ) বলেছেন:
“সবর হলো আলোকবর্তিকা।” (মুসলিম: ২২৩)
যখন ভয়ংকর সমস্যায় জীবন অন্ধকারে ঢেকে যায়, সবর আপনার জন্য সেই আলোকবর্তিকা হয়ে দাঁড়ায়। এই কঠিন সময় হয়তো আপনার জান্নাতের পথ গড়ছে।
আজ হয়তো আপনি কষ্টে আছেন, পাশে কেউ নেই, ত্যাগের মূল্য কেউ বুঝছে না। চিন্তা নেই—আকাশের মালিক সব দেখছেন। আপনি যা সহ্য করছেন, তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে জমা হচ্ছে। শীঘ্রই তিনি তা এমনভাবে ফিরিয়ে দেবেন যা আপনার কল্পনারও বাইরে।
তাই হাল ছাড়বেন না। ভেঙে পড়বেন না। চুপচাপ কাঁদুন, প্রার্থনা চালিয়ে যান। মনে রাখবেন—যে সবর করে, সে কখনো হারে না। সে শুধু অপেক্ষা করে, মহান রবের পরিকল্পনা দেখতে।
আসুন, আমরা অভিযোগ ছেড়ে দেই। সবর করি। হারানো জিনিসের জন্য আক্ষেপ না করি। মহান রবের ফয়সালার ওপর সন্তুষ্ট থাকি। রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে।
হে আল্লাহ! আমাদের হৃদয়গুলোকে সবরের চাদরে ঢেকে দিন। আমাদের প্রতিটি কষ্ট, দীর্ঘশ্বাস ও কান্নাকে জান্নাতের সিঁড়ি বানিয়ে দিন। আমিন। 💙❤️💚
Click here to claim your Sponsored Listing.