Washing Job
30/04/2026
সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা রইল।
30/03/2026
🚨 সতর্কবার্তা:
আপনার টিম কি আপনার সামনে হাসে, কিন্তু মনে মনে পদত্যাগপত্র লিখছে?
একজন লিডার বা কর্পোরেট বস হিসেবে আপনার ইগো হয়তো বলছে— "সবকিছু তো ঠিকই চলছে, টার্গেট পূরণ হচ্ছে, সবাই 'জি-হুজুর জি হুজুর করছে।"
কিন্তু একটু থামুন। অফিস শেষে আপনার অনুপস্থিতিতে যখন টিমের আড্ডা বসে, তখন কি আপনাকে নিয়ে গর্ব করা হয়, নাকি আপনার মুণ্ডপাত করা হয়?
❌ আপনি যদি মনে করেন—
• টেবিল চাপড়ালে বা চিৎকার করলে Production বেড়ে যায়।
• রাত ৮টার পর কল দিয়ে প্রেশার দেওয়াটা 'ডেডিকেশন'।
• টিমের পারফরম্যান্স খারাপ হলে সবার সামনে অপমান করাটা 'মোটিভেশন'।
তবে মনে রাখবেন, আপনি কোনো টিম চালাচ্ছেন না; আপনি একদল 'সুযোগসন্ধানী' তৈরি করছেন যারা ভালো কোনো অফার পেলেই আপনাকে ডুবিয়ে চলে যাবে। 📉
💡 লিডারশিপের সেই তেতো সত্য:
১. ভয় দেখিয়ে কাজ করানো সহজ, কিন্তু শ্রদ্ধা আদায় করা কঠিন। ভয়ে পাওয়া কাজ সাময়িক, কিন্তু শ্রদ্ধা থেকে আসা কাজ 'লেজেন্ডারি'।
২. চিৎকার করলে মানুষ 'ডিফেন্সিভ' হয়, 'প্রোডাক্টিভ' নয়। আপনার চিৎকারে কর্মী হয়তো আপনার সামনে মাথা নিচু করবে, কিন্তু তার সৃজনশীলতা সেই মুহূর্তেই মরে যাবে।
৩. টার্গেট অর্জনের পর যদি আপনার টিমের হাসি হারিয়ে যায়, তবে সেই সাকসেস টেকসই নয়। যে সাকসেস টিমকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়, সেই সাকসেস আদতে কোম্পানির দীর্ঘমেয়াদী ক্ষতি।
🔥 বস হওয়া সহজ, কিন্তু 'লিডার' হওয়া সাহসের কাজ!
একজন লিডারের আসল সার্থকতা সেখানে নয় যে তিনি কতজনকে হুকুম করতে পারলেন; বরং সার্থকতা সেখানে—তার অনুপস্থিতিতেও তার টিম কতটা সততা এবং আবেগের সাথে কাজ করছে।
মনে রাখবেন:
আপনি যদি টিমের ওপর প্রেশার কুকারের মতো চাপ সৃষ্টি করেন, তবে সেই বিস্ফোরণটা আপনার ক্যারিয়ারেই ঘটবে। মানুষ শেষ পর্যন্ত কোম্পানি ছাড়ে না, মানুষ ছাড়ে তার 'বাজে বস'-কে।
।।। আপনার কর্মজীবনে কি এমন কোনো 'টক্সিক বস' দেখেছেন? অথবা এমন কোনো 'গ্রেট লিডার' যার জন্য আপনি আজও কৃতজ্ঞ? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার একটি ছোট গল্প হয়তো অন্য একজন লিডারকে নিজেকে শুধরে নিতে সাহায্য করবে।
20/03/2026
🌙✨ Eid Greetings ✨🌙
On behalf of Washing Job Foundation (WJF), we would like to extend our warmest greetings and Eid Mubarak to our esteemed general members, life members, advisory board, admin panel, all sponsors and dear well-wishers on the occasion of the holy Eid-ul-Fitr.
Your valuable cooperation and sincere support are our strength and inspiration. May Almighty Allah bring happiness, peace, prosperity and blessings in all of our lives.
Let us share this holy joy of Eid with everyone and work together for the welfare of humanity.
🌙 Eid Mubarak 🌙
Thanks🌹
WJF
www.wjfbd.org
17/03/2026
আলহামদুলিল্লাহ 🤲
মানবতার কল্যাণ ও দ্বীনের খেদমতের অংশ হিসেবে Washing Job Foundation (WJF) এর পক্ষ থেকে কালীগঞ্জ থানাধীন লালমনিরহাট জেলার একটি মসজিদের উন্নয়ন কাজের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ (১৭ মার্চ ২০২৬ ইং মঙ্গলবার) আমাদের প্রতিনিধি জনাব আমিনুল ইসলাম এবং তৌহিদুজ্জামান তাহের সাহেব অনুদানের চেক জনাব রাসেল সাহেবের কাছে হস্তান্তর করেন।
সমাজের কল্যাণে এবং আল্লাহর ঘরকে সুন্দর ও সমৃদ্ধ করতে এই ছোট্ট উদ্যোগ আমাদের জন্য গর্বের।
মসজিদ শুধু নামাজের স্থান নয়,এটি মুসলিম উম্মাহর ঐক্য, শিক্ষা ও নৈতিকতার কেন্দ্র।আমরা বিশ্বাস করি, সবাই মিলে এগিয়ে এলে সমাজে আরও অনেক ভালো কাজ করা সম্ভব।
আল্লাহ তায়ালা যেন এই সামান্য প্রচেষ্টা কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন।
আমিন।
"Together in One Way"
Thanks🌹
Admin panel.
Washing Job Foundation (WJF)
www.wjfbd.org