Lab Medicine
26/05/2025
স্টেরয়েড কি??
স্টেরয়েড ওষুধ হলো কৃত্রিম উপায়ে বানানো হরমোনের মতো একটি পদার্থ। ফুসফুসের রোগ থেকে আর্থ্রাইটিস,বিভিন্ন ধরনের অসুস্থতার চিকিৎসায় ব্যবহ্রত হয় এই ওষুধ।
✅ Stroid Medicine
যা শরীরে ইনফ্ল্যামেশন ও ইমিউন রেসপন্স কমায়। এসব ওষুধ কেবলমাত্র নির্দিষ্ট রোগে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়।
অনেক সময় ডাক্তার হয়তো ৪-৫ দিন লিখেছে। রোগী তা কন্টিনিউ করছে, যখন মন চাচ্ছে খাচ্ছে।
⭕ কমন সাইড ইফেক্টস (Corticosteroids)
১. Moon Face এবং ওজন বৃদ্ধি
২. হাই ব্লাড প্রেশার
৩. Hyperglycemia এবং ডায়াবেটিস
৪. হাড় দুর্বল হওয়া (Osteoporosis)
৫. ইমিউন সিস্টেম দুর্বল হওয়া – সংক্রমণের ঝুঁকি বাড়ানো
৬. Mood Changes
৭. Peptic Ulcer (পেটের আলসার)
৮. ঘুমের সমস্যা (Insomnia)
৯. স্টেরয়েড ডিপেনডেন্সি ও হঠাৎ বন্ধ করলে সমস্যা
১০. Adrenal Suppression
📌 বাংলাদেশে প্রচলিত কিছু স্টেরয়েড ওষুধের নাম
১. Prednisolone (প্রেডনিসোলোন)
২. Dexamethasone (ডেক্সামেথাসোন)
৩. Hydrocortisone (হাইড্রোকোর্টিসোন)
৪. Methylprednisolone (মেথাইলপ্রেডনিসোলোন)
৫. Betamethasone (বেটামেথাসোন)
৬. Deflazacort (ডেফ্লাজাকোর্ট)
19/05/2025
✅ব্র্যান্ড নাম বনাম জেনেরিক নাম🔻
একই ঔষধের দুইটি নাম কেন থাকে?
চলুন বুঝে নিই একটি পরিচিত উদাহরণ দিয়ে:
ব্র্যান্ড নাম: নাপা – কোম্পানির দেওয়া বাজারজাতকরণ নাম (যেমন: Beximco Pharma)
জেনেরিক নাম: প্যারাসিটামল – আসল সক্রিয় উপাদান।
✔️কেন সবার এটা জানা জরুরি?
১. বিভিন্ন ব্র্যান্ড, একটাই উপাদান: Napa, Ace – সবগুলোই প্যারাসিটামল। ব্র্যান্ড আলাদা হলেও জেনেরিক (মূল উপাদান) এক।
২. জেনেরিক জানা থাকলে ভুল কম হয়: একই জেনেরিক যুক্ত ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ওষুধ একসাথে খেয়ে ফেলার ঝুঁকি থাকে। জেনেরিক চেনা থাকলে ওভারডোজ বা ভুল কম হয়।
৩. সাশ্রয়ী ও সহজলভ্য: জেনেরিক ওষুধ সস্তা ও সহজে পাওয়া যায়, যা চিকিৎসা ব্যয় কমায়।
৪. বিকল্প পাওয়া সহজ হয়: যদি নির্দিষ্ট ব্র্যান্ড না মেলে, জেনেরিক নাম জানলে আপনি সহজেই বিকল্প খুঁজে নিতে পারেন।
ব্র্যান্ড না, আগে জেনেরিক চিনুন!
ওষুধ নিন সচেতনভাবে, সুস্থ থাকুন দীর্ঘদিন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Address
Ullapara
SIRRAJGONJ-6760,BANGLADESH.