Dr.Mohammad Rafiqul Islam

Dr.Mohammad Rafiqul Islam

Share

25/08/2025

ইদানীং টেকনাফ উপজেলায় আমরা খুব বেশি ডেঙ্গু রোগী পাচ্ছি। আজকে ডেঙ্গু নিয়ে দু'একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব।আশা করছি উপকৃত হবেন।

🔹 ডেঙ্গু কী?

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। বিশেষ করে দিনের বেলায় এই মশা বেশি কামড়ায়।

🔹 ডেঙ্গুর উপসর্গ

ডেঙ্গুর সাধারণ উপসর্গগুলো হলো—

হঠাৎ করে উচ্চ জ্বর

প্রচণ্ড মাথাব্যথা

চোখের পেছনে ব্যথা

শরীর ও জয়েন্টে ব্যথা

বমি বমি ভাব বা বমি

চামড়ায় লাল ফুসকুড়ি

⚠️ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—
যদি রক্তক্ষরণ, নাক দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, কালশিটে দাগ, অতিরিক্ত দুর্বলতা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া বা প্রস্রাব কমে যাওয়া দেখা দেয়, তাহলে বুঝতে হবে ডেঙ্গু জটিল আকার নিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে।

🔹 করণীয়

👉 জ্বর হলে নিজের ইচ্ছায় কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না।
👉 শুধুমাত্র প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু কোনোভাবেই ডিসপ্রিন বা ব্রুফেন জাতীয় ওষুধ খাবেন না।
👉 পর্যাপ্ত পানি, স্যালাইন, ফলের রস ইত্যাদি খেতে হবে।
👉 নিয়মিত রক্ত পরীক্ষা করে প্লাটিলেট পর্যবেক্ষণ করতে হবে।
👉 যেকোনো জটিল উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে।

🔹 প্রতিরোধ ব্যবস্থা

ডেঙ্গুর চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাড়ির আশেপাশে কোথাও পানি জমে থাকতে দেবেন না।

টব, ফ্রিজের ট্রে, ফুলদানি, পরিত্যক্ত টায়ার—এসব জায়গায় পানি জমে থাকলে পরিষ্কার করতে হবে।

দিনে মশারি ব্যবহার করতে হবে।

ঘরে মশা মারার স্প্রে বা কয়েল ব্যবহার করতে হবে।

নিজে সচেতন হয়,পাশেরজনকে সচেতন করি।

22/07/2025

BCG টিকা দিয়ে বাচ্চার হাতে ফোড়া হয়েছে। অনেক ভয় পাচ্ছেন?

✅ভয়ের কোন কারণ নেই।
চলুন বিস্তারিত জেনে আসি:

✅সাধারণত BCG টিকা দেয়ার পর বাচ্চাদের হাতে নিচের ছবির মত এমন ফুলে যায়,ফোড়ার মত হয়ে যায়।এর মানে হচ্ছে টিকা কার্যকর হচ্ছে।

✅এক্ষেত্রে কোন চিকিৎসার প্রয়োজন নেই।শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাই এর জন্য যথেষ্ট। ভয় না পেয়ে ধৈর্য্য ধরুন।ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

সাধারণত BCG টিকা দেওয়ার পর নিচের ধাপগুলি হয়।

১। ১-২ সপ্তাহের মধ্যে: ভ্যাকসিন দেয়ার স্থানে ছোট একটি গুটি দেখা যায়।

২। ৪-৬ সপ্তাহের মধ্যে: গুটিটি ধীরে ধীরে পুঁজযুক্ত ফোসকা বা ঘায়ের মতো হতে পারে, তারপর তা ফেটে গিয়ে শুকাতে শুরু করে।

৩। ৮-১২ সপ্তাহের মধ্যে: ক্ষত শুকিয়ে ছোট একটি দাগ (scar) রয়ে যায়, যা স্থায়ী হয়।

সাধারণভাবে, পুরোপুরি "ভালো হয়ে যাওয়া" অর্থাৎ ঘা শুকিয়ে গিয়ে দাগ হওয়া পর্যন্ত প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগে।

✅কোন শিশুর যদি ১২ সপ্তাহের পরেও টিকার স্থানে কোন দাগ না হয় তাহলে ১৪ সপ্তাহে টিকা দেওয়ার সময় অবশ্যই পুনরায় আবার BCG টিকা দিতে হবে।

দ্বিধাগ্রস্ত হলে ডাক্তারের শরণাপন্ন হোন।

নিজে জানুন এবং শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।

Want your practice to be the top-listed Clinic in Teknaf?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Life Care Diagnostic Center And Doctors Chamber, Mojaher Plaza, Pankhali Road
Teknaf
HNILLA