Saidul Islam Apon
15/01/2026
01/01/2026
দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেলে সরে দাড়ানোর বিষয়ে আজকের যুগান্তরের প্রতিবেদন
Jugantor Epaper | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | যুগান্তর ইপেপার যুগান্তর ই-পেপার | Jugantor ePaper is a digital version of the daily print edition.
প্রিয় টাঙ্গাইল-১ মধুপুর- ধনবাড়ী বাসী
আসসালামু আলাইকুম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে আমি এই আসনের মনোনয়ন সংগ্রহ করি। শহীদ পরিবারের সদস্য হিসেবে আমার দল থেকে আমি প্রাথনিক মনোনয়ন পাই এবং নির্বাচনী প্রচারণা শুরু করি। প্রচারণা শুরু করার পর আমি আপনাদের থেকে যে সাড়া পেয়েছি তাতে অভিভূত। সেজন্য আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ। এছাড়া দুই উপজেলার এনসিপি'র নের্তৃবৃন্দ যেভাবে স্বতস্ফুর্তভাবে আমার জন্য কাজ করেছেন তাদের প্রতিও আমি চির কৃতজ্ঞ।
সম্প্রতি এনসিপি ১০ দলীয় নির্বাচনী জোটে অংশ নেয়ায় জোট সঙ্গীদের টাঙ্গাইল- ১ আসন ছেড়ে দিতে হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি।
প্রিয় মধুপুর- ধনবাড়ী বাসী।
আমি নির্বাচন থেকে সরে দাড়ালেও আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা এবং আপনাদের জন্য লড়াই শেষ হয়ে যাচ্ছে না। যে বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিয়ে আমার ভাই শহীদ ইকরামুল হক সাজিদ জীবন দিয়েছে আমি সেই লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে চাই। আপনাদের পাশে আমৃত্যু ছায়ার মত থাকতে চাই। আপনারাই আমাদের বৈধতা। আপনারা আমাদের দূরে ঠেলে দিলেও আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনাদের যে কোন সমস্যায়, সমাজের যে কোন অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে জুলাই এর মত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে আপনাদের কাছে এ আমার অঙ্গিকার।
প্রিয় মধুপুর- ধনবাড়ী বাসী,
এমপি পদপ্রার্থী হিসেবে আমার এই ছোট্ট পথচলায় আমার কোন কাজে, ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই। আমি যেন আমার বাকি জীবন আপনাদের জন্য কাজ করে যেতে পারি মহান আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন।
বিনীত
সাইদুল ইসলাম আপন
এনসিপি মনোনীত এমপি প্রার্থী ও
প্রধান সমন্বয়কারী ধনবাড়ী উপজেলা এনসিপি।
টাঙ্গাইল-১ সাইদুল ইসলাম আপন জিন্দাবাদ ✊
এনসিপি জিন্দাবাদ ✊
শাপলা কলি জিন্দাবাদ ✊
ইনকিলাব জিন্দাবাদ ✊
24/12/2025
টাঙ্গাইল-১ আসনে এনসিপির এমপি প্রার্থী হলেন আপন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র স....
24/12/2025
প্রিয় মধুপুর- ধনবাড়ী বাসী।
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ!
আজ টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে এনসিপি'র মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলাম।
মনোনয়ন সংগ্রহ করেন(সাইদুল ইসলাম আপনের পক্ষে) মধুপুর উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মানিক, ধনবাড়ী উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী রমজান আলী রঞ্জু, মধুপুর উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, সদস্য আসলাম হোসেন জীবন, আলমগীর হোসেন, ছাত্র শক্তির সাফজাত জুনায়েদ শাফিন, অন্তু গাজী।
আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া ও শাপলা কলি প্রতিকে আপনাদে মহামূল্যবান ভোট প্রার্থনা করছি।
এনসিপি জিন্দাবাদ ✊
শাপলা কলি জিন্দাবাদ ✊
ইনকিলাব জিন্দাবাদ ✊
ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের বীর যোদ্ধা শরিফ ওসমান হাদি ভাই শাহাদাত বরন করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন।
14/12/2025
শহীদ বুদ্ধিজীবী দিবসে ধনবাড়ি উপজেলার কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী মীর মুহম্মদ আখতার হোসেনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বাদ আসর ধনবাড়ি পৌর একাকার ৪ নং ওয়ার্ডের মিয়া পাড়ায় স্থানীয় মসজিদে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হত। শহীদ মীর মুহম্মদ আখতার হোসেনের সহদর ছোট ভাই ধনবাড়ি কলেজিয়েট মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো. আশরাফ হোসেন ভাইয়ের স্মরণে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ মধুপুর- ধনবাড়ি আসনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মনোনীত এমপি প্রার্থী সাইদুল ইসলাম আপন। তিনি বিগত ৩০ বছর ধরে শহীদ মী আখতার হোসেনের মিলাদে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী রমজান আলী ভূইঞা।
****-ছবিতে মাঝখানে শহীদ মীর মুহম্মদ আখতার হোসেনের সহদর ছোট ভাই মীর মোহাম্মদ আশরাফ হোসেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Tangail
1997